দেশের কৃষি ব্যবস্থার হাল ফেরাতে বাজেটে দুটি বড় ঘোষণা করতে চলেছে কেন্দ্র
অর্থনীতির সঙ্গে কৃষির সম্পর্ক সর্বদাই গভীর। গত কয়েক মাস ধরেই ভারতের কৃষিক্ষেত্রে চলছে তীব্র সংকট। সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রান্তিক চাষিরা। এমতাবস্থায় দাঁড়িয়ে চলতি বছরের আসন্ন বাজেটে দুটি বড় কৃষি উদ্যোগের ঘোষণা করতে চলেছে মোদী সরকার। কেন্দ্র কৃষক উৎপাদক সংগঠন বা এফপিও তৈরি করতে এবং কৃষকদের আর্থিক সহায়তা দেওয়ার জন্য দুটি মেগা স্কিম আনতে চলেছে বলে শোনা যাচ্ছে।

পাশাপাশি নতুন বাজেটে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি স্কিমের (এমএনআরইআরজিএস) বরাদ্দ বাড়ানোর সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে। পাশাপাশি উল্লেখযোগ্য ভাবে, প্রধানমন্ত্রী-কিষান প্রকল্পের আওতাতে কৃষকদের জীবনযাত্রার সামগ্রিক আয় হ্রাসের পাশাপাশি তাদের নিষ্পত্তি যোগ্য আয় বাড়ানোর দিকেও বিশেষ লক্ষ্য দেওয়া হতে পারে বলেও খবর।
উল্লেখযোগ্য ভাবে, অর্থমন্ত্রী নির্মলা সিতারমন তার ২০১৯ সালের বাজেট বক্তৃতায় এফপিও তৈরিতে আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই সময় তাকে বলতে শোনা যায়, "আমরা আগামী পাঁচ বছরের মধ্যে দশহাজার কৃষক উৎপাদক সংগঠন তৈরি করতে পারবো বলে আশাবাদী।” সেই কথা মাথায় রেখেই নতুন বরাদ্দ আসতে চলেছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।












Click it and Unblock the Notifications