শ্রমিক স্পেশাল ট্রেনে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরা নিয়ে নতুন নির্দেশিকা জারি করল স্বরাষ্ট্র মন্ত্রক
শ্রমিক স্পেশাল ট্রেনে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরা নিয়ে নতুন নির্দেশিকা জারি স্বরাষ্ট্র মন্ত্রকের
ইতিমধ্যে জারি হয়েছে চতুর্থ দফার লকডাউন। কিন্তু এখনও ভিনরাজ্যে আটকে প্রায় হাজার হাজার অভিবাসী শ্রমিক। কোনও সুব্যবস্থা না থাকায় অনেকেই বাড়ির উদ্দেশ্যে হাঁটা লাগাতে শুরু করেছিলেন। গত সপ্তাহের আগে থেকেই শ্রমিকদের ঘরে ফেরাতে বিশেষ ট্রেন চালু করা হয়েছে রেলের তরফে। কিন্তু তাতেও মিটছেনা সমস্যা। এবার ভারতীয় রেল ও স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চল গুলির জন্য একগুচ্ছ নির্দেশিতা জারি করতে দেখা গেল।

শ্রমিকদের বিক্ষোভের জেরে নতুন নির্দেশিকা জারি কেন্দ্রের
ভিন রাজ্যে আটকে থাকা অভিবাসী শ্রমিকরা গতকালই বিক্ষোভ করেন গুজরাট, উত্তরপ্রদেশে। এমতাবস্থায়, রাজ্যগুলিকে আরও ট্রেন-বাস চালানোর অনুমতি দিতে হবে বলে জানায় স্বরাষ্ট্র মন্ত্রক। ইতিমধ্যেই,ট্রেন-বাস কোথায় চলছে সেই বিষয়ে ঠিকঠাক তথ্য না থাকায় বিভিন্ন রাজ্যে আটকেপড়া শ্রমিকরা অধৈর্য হয়ে পড়ছেন, এ বিষয়ে সঠিক প্রচার চালানোর ও নির্দেশ দেওয়া হয় রাজ্য গুলিকে।

শ্রমিক স্পেশাল ট্রেনের সংখ্যা আরও বাড়াতে হবে
রাজ্য সরকার গুলিকে রেলমন্ত্রকের সঙ্গে যোগাযোগ রেখে প্রয়োজন অনুযায়ী আরও স্পেশাল ট্রেন বাড়াতে হবে। এছাড়াও এদিন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা বলেন, কোভিড সংক্রমণ ও জীবিকা হারানোর ভয় পাচ্ছেন শ্রমিকরা । এর জন্য বেশ কিছু বিশেষ ব্যবস্থা করা হয়েছে ভারতীয় রেল ও স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে।

শ্রমিকদের বিশ্রাম খাদ্য ও স্যানিটাইজেশনের সুবন্দোবস্ত করতে হবে
পাশাপাশি নির্দেশিকায় আরও বলা হয় যে, আটকে পড়া শ্রমিকদের ঘরে ফেরানোর পর বাধ্যতামূলক করতে হবে স্ক্রিনিং। এছাড়াও তাদের বিশ্রাম ও খাদ্য ও স্যানিটাইজেশনের সুবন্দোবস্ত করতে হবে। অজয় ভাল্লা আরও জানান, জেলা প্রশাসন এবং রাজ্যগুলিকে লক্ষ্য রাখতে হবে যাতে কোনো অভিবাসী শ্রমিক রাস্তা বা রেলপথে হাঁটাচলা না করেন।

মহিলা ও শিশুদের বিশেষ গুরুত্ব দিতে হবে
প্রতিটি রাজ্যে শ্রমিকদের ফেরাতে নির্দিষ্ট প্রটোকল মেনে চলতে হবে। এছাড়াও তাদের টিকিটের ব্যবস্থা, রাজ্যে ফেরার পর সঠিক স্ক্রিনিং এবং সেখান থেকে তাদের বাড়ি পৌঁছাতে বাস বা প্রয়োজনীয় পরিবহন ব্যবস্থা বাড়াতে হবে৷ এই নতুন নির্দেশিকায় মহিলা, বয়স্ক এবং শিশুদের দিকে বিশেষ গুরুত্ব দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে।












Click it and Unblock the Notifications