Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মহাকাশ থেকেও দেখা গিয়েছিল মহাকুম্ভ, সুনীতার পাঠানো ছবিতেই প্রমাণ পেয়েছিলেন তাঁর বোন

মহাকাশ থেকেও কি দেখা গিয়েছিল মহাকুম্ভের সুবিশাল ভিড়? এই প্রশ্ন এখন ভীষণ ভাবে জোরাল। কেননা মহাকাশে ৯ মাস কাটিয়ে পৃথিবীতে ফিরেছেন সুনীতা উইলিয়ামস ও তাঁর সহকর্মীরা। আর তাই এবার বিভিন্ন অজানা তথ্য সামনে আসছে সমগ্র বিশ্বের সামনে।

নাসার প্রখ্যাত মহাকাশচারী সুনীতা উইলিয়ামস মহাকাশ থেকে ভারতের মহাকুম্ভ মেলার একটি ছবি পাঠিয়েছিলেন সেই সময়। তাঁর বোন ফাল্গুনী পাণ্ডে জানিয়েছেন যে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (ISS) থেকে তাঁকে এই চিত্রটি দেখানো হয়েছিল। মহাকাশ থেকেও পাওয়া গিয়েছিল মহাকুম্ভের আভাস।

SUNITA

সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ফাল্গুনী পাণ্ডে বলেন, "কুম্ভে যাওয়ার ঠিক আগে আমি সুনীতার সাথে কথা বলেছিলাম। আমি জানতে চেয়েছিলাম, সে মহাকাশ থেকে কুম্ভ মেলা দেখতে পাচ্ছে কিনা এবং এটি কেমন দেখাচ্ছে। এরপর সে আমাকে মহাকাশ থেকে তোলা একটি ছবি পাঠিয়েছিল"।

তিনি আরও বলেন, নাসা নিশ্চিত করেছে যে উইলিয়ামস তাঁর পরিবারের ভালোবাসায় ঘেরা ছিলেন এবং মহাকাশে থাকাকালীনও পরিবারের সাথে নিয়মিত যোগাযোগ রাখতে পারতেন। সুনীতা উইলিয়ামস গুজরাটের মেহসানা জেলার ঝুলাসন গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা দীপক পাণ্ডে গুজরাটি এবং মা উরসুলিন বনি পাণ্ডে স্লোভেনীয়।

মহাকাশে তাঁর সাথে গিয়েছিল গণেশ মূর্তি, সিঙাড়া এবং স্লোভেনীয় পতাকা। এটি ছিল তাঁর তৃতীয় মহাকাশ যাত্রা, এবং তিনি মোট ৬০৮ দিন মহাকাশে কাটিয়েছেন। তাই মহাকাশে থাকার অভিজ্ঞতা যতটা তাঁর রয়েছে, ততটা প্রায় কোনও মহাকাশচারীরই নেই। মজার ছলে বলতে গেলে মহাকাশের মেয়ে হয়ে উঠেছেন সুনীতা।

মূলত, উইলিয়ামস ও তাঁর সহকর্মী বুচ উইলমোর ৮ দিনের মিশনে মহাকাশে গিয়েছিলেন, কিন্তু বোয়িং স্টারলাইনার ক্যাপসুলে সমস্যা দেখা দেওয়ায় তাঁদের ৯ মাস কক্ষপথে অবস্থান করতে হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং স্পেসএক্স সিইও ইলন মাস্ক অভিযোগ করেছেন যে মহাকাশচারীদের ফেরাতে দেরি করা হয়েছে জো বাইডেন প্রশাসনের কারণে।

যদিও নাসা জানিয়েছিল, যে এটি ছিল সম্পূর্ণ প্রযুক্তিগত জটিলতা ও নিরাপত্তা সংক্রান্ত সিদ্ধান্ত। তাই এতটা সময় তাঁদেরকে সেখানেই রাখতে হয়েছে। তবে শেষ পর্যন্ত সমস্ত দিক পরীক্ষা-নিরীক্ষা করে, আবহাওয়া অনুকূল দেখে মঙ্গলবার ক্যাপসুলটি ISS থেকে বিচ্ছিন্ন করা হয় এবং বুধবার ফ্লোরিডা উপকূলে সফলভাবে অবতরণ করলেন সুনীতারা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+