নাগরিকত্ব সংকটের আবহেই সুপ্রিম কোর্টের লনে দাঁড়িয়ে সংবিধান পাঠ আইনজীবীদের

নাগরিকত্ব সংকটের আবহেই সুপ্রিম কোর্টের লনে দাঁড়িয়ে সংবিধান পাঠ আইনজীবীদের

দেশজুড়ে ক্রমেই তীব্র আকার ধারণ করছে নয়া নাগরিকত্ব সংশোধন আইন বিরোধী বিক্ষোভ আন্দোলন। এবার এরই মাঝে জনগণকে সাংবিধানিক মূল্যবোধ স্মরণ করিয়ে দিতে দেখা গেলো সুপ্রিম কোর্টের একদল আইনজীবীকে।

নাগরিকত্ব সংকটের আবহেই সুপ্রিম কোর্টের লনে দাঁড়িয়ে সংবিধান পাঠ আইনজীবীদের

সূত্রের খবর, নাগরিকত্ব সংকটের আবহেই মঙ্গলবার সুপ্রিম কোর্টের লনে একদল আইনজীবী সংবিধানের উপস্থাপনাটি পড়ে শোনান। প্রবীণ আইনজীবী কামিনী জয়সওয়াল ও সঞ্জয় পারেখ ছাড়াও আরও বেশ কয়েকজন খ্যাতনামা আইনজীবীকে এদিন এখানে উপস্থিত ছিলেন বলে জানা যাচ্ছে।

গত বছরের শেষার্ধে নাগরিকত্ব সংশোধনী আইন পাশ হওয়ার পরে উত্তাল হয়েছে গোটা দেশ। এই আইনে বলা হয়েছে পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে আগত অ-মুসলিম সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা যারা ৩১শে ডিসেম্বর ২০১৪ সালের আগে ভারতে এসেছে, শুধুমাত্র তাদেরকেই ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে। এর পরই এই বিলকে চূড়ান্ত ভাবে বিভেদকামী ও সাম্প্রদায়িক আখ্যা দিয়ে দেশ জুড়ে বিজেপি শাসিত কেন্দ্র সরকারের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভে সামিল হয়েছে একাধিক রাজনৈতিক দল থেকে শুরু করে সমাজের বিভিন্ন শ্রেণির মানুষ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+