‘ওমিক্রন খুব দ্রুত বৃদ্ধি পেলেও, কঠিন রোগে পরিণত হবে না’ আশ্বস্ত করছেন বিশেষজ্ঞরা

‘ওমিক্রন খুব দ্রুত বৃদ্ধি পেলেও, কঠিন রোগে পরিণত হবে না’ আশ্বস্ত করছেন বিশেষজ্ঞরা

প্রতিনিয়ত করোনা নিয়ে উদ্বেগ প্রকাশ করছে বিশেষজ্ঞরা। বেড়ে চলছে করোনা আক্রান্তের সংখ্যা। পাশপাশি বাড়ছে ওমিক্রনের সংখ্যাও বাড়ছে। করোনার নয়া প্রজাতির রূপ ওমিক্রন ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। কিন্তু বর্তমানে এটি খুব সংক্রমিত ও গুরুতর অসুস্থতার কারণ নাও হতে পারে বলে জানিয়েছেন ডাঃ রাকেশ আগরওয়াল যিনি জওহরলাল ইনস্টিটিউট অফ পোস্টগ্রাজুয়েট মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ (JIPMER) পুদুচেরির ডিরেক্টর। তিনি বলেন, ওমিক্রন সংক্রমণ থেকে বাঁচতে জনগণকে সতর্ক থাকতে হবে। বাড়ির বাইরে বেরোলেই মাস্ক পরতে হবে। তিনি আরও বলেন, যে দিকে বেশি নজর দেওয়া দরকার তা হল জমায়েত এড়িয়ে চলা।

ওমিক্রন নিয়ে JIPMER ডিরেক্টর কি বললেন?

ওমিক্রন নিয়ে JIPMER ডিরেক্টর কি বললেন?

JIPMER ডিরেক্টর বলেন, করোনার নতুন প্রজাতি ওমিক্রন ভ্যারিয়েন্টের দ্রুত বিস্তারের ফলে বেশ কঠিন পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। যেখানে শুধু করোনার ডবল ভ্যাকসিন নেওয়া থাকলেও চলবে না। সেই সঙ্গে নিতে হবে বুস্টার ডোজও। টিকাকরণের ক্ষেত্রে বিশেষজ্ঞরা এটির উপর নজর রাখছেন। এখন পর্যন্ত দেখা যাচ্ছে, যারা করোনার ভ্যাকসিন নিয়েছেন, তাদের সকলকে বুস্টার নিতে হবে। তাহলে কঠিন পরিস্থিতি থেকে আমরা বেরিয়ে আসতে পারব।

WHO নয়া প্রজাতির ভাইরাসকে নিয়ে কি মত প্রকাশ করলেন?

WHO নয়া প্রজাতির ভাইরাসকে নিয়ে কি মত প্রকাশ করলেন?

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) জানান, ওমিক্রনের সংক্রমণ খুব তাড়াতাড়ি ছড়াচ্ছে। WHO ডিরেক্টর টেড্রস আধানম ঘেব্রেইসাস জানান, ইতিমধ্যে ৭৭ টি দেশে ওমিক্রনের কেস ধরা পড়েছে। যা নিয়ে উদ্বেগ ক্রমশ বাড়ছে।

প্রায় প্রত্যকদিনই ভারতে ওমিক্রনের কেস বাড়ছে। বুধবার পশ্চিমবঙ্গ প্রথম ওমিক্রন কেস রিপোর্ট করেছে। মুর্শিদাবাদে ৭ বছর বয়সী ছেলে করোনা ভাইরাসে আক্রান্ত। মঙ্গলবার দিল্লিতে ওমিক্রনের আরও চারটি ঘটনার খবর পাওয়া গেছে। মহারাষ্ট্র থেকে নতুন ওমিক্রনে ৮ জন আক্রান্তের খবর পাওয়া গেছে। মহারাষ্ট্রে ওমিক্রন ভ্যারিয়েন্টের মোট কেসের সংখ্যা এখন প্রায় ২৮ জন। ছাড়াও যেসব জায়গায় ওমিক্রনের কেস পাওয়া গেছে সেগুলি হল গুজরাট, রাজস্থান, দিল্লি, কর্ণাটক, কেরালা, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ ও চণ্ডীগড়ে।

শ্রীনিবাস রাও কী বললেন

শ্রীনিবাস রাও কী বললেন

তেলেঙ্গানা জনস্বাস্থ্যের পরিচালক শ্রীনিবাস রাও জানান, ঝুঁকিহীন দেশগুলি থেকে রাজ্যে ওমিক্রনের দুটি ঘটনা সামনে এসেছে। সোমালিয়ার ১ জন পুরুষ এবং কেনিয়ার ১ জন মহিলা ওমিক্রন পজেটিভ বলে জানা গিয়েছে। পাশপাশি কর্ণাটক ও ঝাড়খণ্ডের স্বাস্থ্যমন্ত্রীরাও বলেন ওমিক্রন অত্যন্ত সংক্রমিত।

কর্ণাটকের স্বাস্থ্যমন্ত্রী ডাঃ কে সুধাকর বলেন, সবাইকে মাস্ক পরা উচিত। কিন্তু দুর্ভাগ্যবশত অনেকেই মাস্ক পড়েন না।

 ICMRএর রিপোর্ট থেকে কী উঠে এল

ICMRএর রিপোর্ট থেকে কী উঠে এল

ওমিক্রন সম্পর্কে WHO ও ICMR বলেন, ডেল্টার থেকেও বেশী সংক্রমিত এই ওমিক্রন ভ্যারিয়েন্ট। এই নয়া প্রজাতির ভাইরাস ৭ গুন বেশি ক্ষমতাবান। B.1.1.529 কোভিড ভ্যারিয়েন্ট নভেম্বরে দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত করা হয়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+