হেলিকপ্টার উড়তে পারল না খারাপ আবহাওয়ায়, কীভাবে উদ্ধার হবেন সিকিমের পর্যটকরা?
উত্তর সিকিমে অবিরাম বৃষ্টি চলছে। রবিবারও বিপজ্জনক পরিস্থিতি উত্তর সিকিমের বিস্তীর্ণ এলাকায়। সেই কারণে আটকে থাকা পর্যটকদের উদ্ধার করা সম্ভব হল না। কপ্টার করে পর্যটকদের নিরাপদ জায়গায় নিয়ে আসার কথা হয়েছিল।
রবিবার সকাল থেকে হেলিকপ্টারে পর্যটকদের উদ্ধার করা হবে। এই কথা জানানো হয়। পর্যটকরাও বুক বেঁধে থাকেন। কিন্তু দেখা যায়, পরিস্থিতি মোটেও স্বাভাবিক হয়নি। রবিবার সকাল থেকে উত্তর সিকিম বৃষ্টি চলছে। আকাশ মেঘাচ্ছন্ন। সেই কারণে কোনওরকম ঝুঁকি নেওয়া যায়নি।

আগামী দিন কয়েক বৃষ্টি হবে। এই কথা হাওয়া অফিস থেকে জানানো হয়েছে। আজ রবিবার পর্যটকদের উদ্ধার করা সম্ভব হল না। হেলিকপ্টার আবার কবে যাবে? সেই নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে। পর্যটকরাও কত দিন আটকে থাকবে? কারণ বিভিন্ন জায়গায় ধস নামছে। পরিস্থিতি মোটেও অনুকূল নয়।
রবিবার সকাল থেকে একাধিক জায়গায় ধস নামার কথা জানা গিয়েছে। বেশ কিছু জায়গায় রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। তাই সড়কপথে উদ্ধার কাজ চালানো ঝুঁকিপূর্ণ। অত পর্যটককে সড়কপথে উদ্ধার করা সম্ভব হবে না। তারও আগে পর্যটকদের নির্দিষ্ট জায়গায় পৌঁছাতে হবে।
সোমবার আবহাওয়া উন্নতি হলে, বৃষ্টি কমলে উদ্ধার কাজ শুরু হবে। তার আগে কিছুই করা যাবে না। এই কথা প্রশাসনিক স্তরে জানানো হয়েছে। কবে উত্তর সিকিমে আটকে থাকা পর্যটকরা উদ্ধার হবেন? সেই প্রশ্ন সামনে উঠছে৷ ১০ নম্বর জাতীয় সড়ক আগেই বন্ধ করে দেওয়া হয়েছে। সেখানেও যথেষ্ট বাধা রয়েছে। তাই পর্যটকরা কীভাবে ফিরবেন?
বিপদ সীমার অনেক উপর দিয়ে বইছে তিস্তা নদী। সিকিমের বহু এলাকা জলমগ্ন। পশ্চিমবঙ্গের একাধিক জায়গাতেও দুর্যোগ ঘনিয়ে এসেছে। উত্তরবঙ্গ জুড়ে ধারাবাহিকভাবে ব্যাপক বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে।












Click it and Unblock the Notifications