করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় উচ্চ সতর্কবার্তা জারি স্বাস্থ্য দফতরের
করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় উচ্চ সতর্কবার্তা জারি স্বাস্থ্য দফতরের
করোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কায় বিশ্বজুড়ে আতঙ্কের আবহেই এবার হাই অ্যালার্ট জারি করলো রাজ্যের স্বাস্থ্য দফতর। কিছু দিন থেকেই এই প্রসঙ্গে লাগাতার পর্যবেক্ষণ চালান স্বাস্থ্য দফতরের উচ্চপদস্থ আধিকারিকেরা।

যদিও রাজ্যে এখনও কেউ আক্রান্ত হননি
স্বাস্থ্য বিভাগের মতে, রাজ্যে এখন পর্যন্ত কেউই এই ভাইরাস দ্বারা আক্রান্ত হয়নি। সূত্রের খবর, এই রোগের লক্ষণ গুলির সাথে মেলে এমন কয়েকটি উপশম নিয়ে এক চিনা মহিলা সম্প্রতি বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানা যাচ্ছে।

এই রোগের কয়েকটি লক্ষণ নিয়ে বেলেঘাটা আইডিতে ভর্তি এক চিনা মহিলা
ওই মহিলাকে প্রথমে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে পরবর্তীকালে চিকিত্সকেরা তাকে বেলেঘাটা আইডি হাসপাতালে স্থানান্তরিত করেন বলে জানা যাচ্ছে। এদিকে পরীক্ষার জন্য ইতিমধ্যেই তার রক্তের নমুনা মহারাষ্ট্রের পুনেতেও পাঠানো হয় বলে জানা যাচ্ছে। যদিও তারপরই দেখা যায় তিনি করোনা ভাইরাসের বা ওই গোত্রের কোনও ভাইরাসই শরীরে বহন করছেন না।

জরুরি বৈঠকে স্বাস্থ্য বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তারা
এদিকে এই প্রসঙ্গে স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা গত কয়েকদিন ধরে বেশ কয়েকটি বৈঠকও করেছেন বলে জানা যাচ্ছে। তারপরই সরকার পরিচালিত হাসপাতাল গুলিকে এই বিষয়ে বিভিন্ন নির্দেশিকাও পাঠান। এই ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে দ্রুত কীভাবে বিভিন্ন সতর্কতামূলক ব্যবস্থা কীভাবে গ্রহণ করা যায় সে সম্পর্কে তারা একটি বিশদ পরিকল্পনা তৈরি করেছেন বলে জানা যাচ্ছে।

বিমানবন্দর গুলিতে জারি উচ্চ সতর্কতা
প্রসঙ্গত আন্তর্জাতিক বিমান পরিবহন তথা বিমানবন্দর গুলির মধ্য দিয়ে এই ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে অসামরিক বিমান চলাচল মন্ত্রক (এমওসিএ) এবং কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক ইতিমধ্যেই বেশ কিছু নির্দেশিকা জারি করেছে। বিমানবন্দর গুলিতে থার্মাল স্ক্রিনিংয়ের পাশাপাশি চূড়ান্ত সতর্কতা থাকছে বলেও জানা যাচ্ছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দাবি, ভারতে এখনও পর্যন্ত করোনা সংক্রমণের খবর নেই। তবে বিভিন্ন হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে ১১ জনকে। নেওয়া হয়েছে একাধিক সতর্কতা মূলক ব্যবস্থাও।












Click it and Unblock the Notifications