দিল্লির দরবারে বার্তা পৌঁছে দিলেন রাজ্যপাল, টুইটে ধন্যবাদ জানালেন অভিষেক
রাজ্যপাল সিভি আনন্দ বোস তাঁর দায়িত্ব পালন করেছেন। বাংলার বকেয়া নিয়ে দিল্লিতে দরবার করতে গিয়েছেন রাজ্যপাল। সেই বক্তব্য তিনি দিল্লির দরবারে রেখেছেন। এ বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইট করেছেন। রাজ্যপালকেও এজন্য ধন্যবাদ জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
১০০ দিনের কাজের টাকা, আবাস যোজনার টাকা বন্ধ করে রেখেছে কেন্দ্রের বিজেপি সরকার। এই নিয়ে তৃণমূল কংগ্রেস রীতিমতো আন্দোলনে নেমেছে। রাজভবনের বাইরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ধরনা কর্মসূচি হয়। রাজ্যপালের সঙ্গে সোমবার বিকেলে বৈঠক হয়েছিল। এরপরেই রাজ্যপাল দিল্লি উড়ে যান।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তৃণমূল প্রতিনিধি দল ছিল রাজভবনে। রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে তাদের ২০ মিনিটের সাক্ষাৎ হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে রাজ্যপাল ২৪ ঘণ্টা সময় চেয়েছিলেন। দিল্লির দরবারে তৃণমূলের বক্তব্য রাজ্যপাল পেশ করবেন। রাজ্যপালের তরফ থেকে এই কথা দেওয়া হয়।
অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যপালের এই বক্তব্যে সন্তুষ্ট হয়েছিলেন। বাইরে বেরিয়ে ধর্না মঞ্চে পৌঁছেছিলেন অভিষেক। কয়েক ঘন্টার মধ্যেই রাজভবনের বাইরে ধরনা কর্মসূচি তুলে নেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে কেন্দ্রীয় সরকারকে ৩১ অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন সাংসদ।
মানুষের টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার। কাজ করে টাকা পাচ্ছেন না বাংলার মানুষ। কেন্দ্রীয় সরকারকে অবিলম্বে টাকা দিতে হবে। দাবি না মানা হলে নভেম্বর মাস থেকে ফের কর্মসূচি নেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এদিন দুপুরে রাজ্যপাল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইমেল মারফত বার্তা দিয়েছেন রাজ্যপাল। কেন্দ্রের কাছে তৃণমূল প্রতিনিধি দলের বার্তা পৌঁছে দিয়েছেন তিনি। এরপরেই অভিষেক টুইট করেন। রাজ্যপালকে ধন্যবাদ জানিয়েছেন অভিষেক। রাজ্যের এই গুরুত্বপূর্ণ ইস্যু কেন্দ্রের কাছে তুলে ধরার জন্য কৃতজ্ঞতা জানানো হয়েছে। বিশেষ করে ২১ লক্ষ মানুষের জন্য রাজ্যপালকে ধন্যবাদ দেওয়া হয়েছে।
গত দেড় সপ্তাহ ধরে ১০০ দিনের কাজের পাওনা টাকা নিয়ে রাজ্য রাজনীতি সরগরম। দিল্লিতে দুদিনের ধরনা কর্মসূচি ছিল তৃণমূল কংগ্রেসের। সেখানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তৃণমূল প্রতিনিধি দলের সঙ্গে দেখা করেননি। এই অভিযোগ উঠেছে। কৃষি ভবন থেকে তৃণমূল প্রতিনিধি দলকে টেনে বার করা হয়। পরে কলকাতার রাজভবনের সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ধরনা কর্মসূচি নেয় তৃণমূল।












Click it and Unblock the Notifications