বিক্ষোভকবলিত ইরান থেকে ভারতীয়দের দেশে ফেরানোর প্রক্রিয়া কাল থেকেই শুরু করবে সরকার

ইরানে চলমান অস্থিরতার মাঝে সেখানকার ভারতীয় নাগরিকদের দেশে ফেরাতে পুরোপুরি প্রস্তুতি নিচ্ছে কেন্দ্রীয় সরকার। পরিস্থিতি ক্রমশ প্রতিকূল হয়ে ওঠায় সরকারি সূত্রে জানা গেছে, দ্রুতই প্রথম ধাপে আটকে থাকা ভারতীয়দের ফিরিয়ে আনা হবে, সম্ভবত আগামীকাল থেকেই শুরু হবে সেই প্রক্রিয়া।

পররাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যেই জরুরি ভিত্তিতে ইরানে থাকা ভারতীয়দের সঙ্গে যোগাযোগের কাজ শুরু করেছে। কিন্তু এলাকাভেদে ইন্টারনেট পরিষেবা বন্ধ ও ফোন লাইন বিঘ্নিত থাকায় ছাত্রছাত্রীদের খোঁজ নিতে সরাসরি ময়দানে নেমে কাজ করছেন দূতাবাসের কর্মকর্তারা। কারা দেশে ফিরতে চান ও কারা সেখানে থাকতে বাধ্য হচ্ছেন তার তথ্যও সংগৃহীত হচ্ছে হাতে কলমে।

ইরানে হঠাৎই রিয়ালের পতনকে কেন্দ্র করে যে আন্দোলনের সূত্রপাত, তা বর্তমানে রাজনৈতিক বিক্ষোভে রূপ নিয়েছে। ইতিমধ্যেই দেশজুড়ে ৩১ প্রদেশে ছড়িয়ে পড়েছে প্রতিবাদ বিক্ষোভ। বিভিন্ন মানবাধিকার সংস্থার দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা বাহিনীর দমনমূলক অভিযানে প্রাণ হারিয়েছেন ৩ হাজারেরও বেশি মানুষ।

সরকারি অনুমান অনুযায়ী বর্তমানে ইরানে ১০ হাজারের বেশি ভারতীয় নাগরিক বসবাস করছেন, যাঁদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ছাত্রছাত্রীও রয়েছেন। সেই কারণেই বুধবার ভারতীয় দূতাবাস বিশেষ পরামর্শ জারি করে জানিয়েছে যত দ্রুত সম্ভব কমার্শিয়াল ফ্লাইট বা অন‌্য পথে ইরান ছাড়ার চেষ্টা করুন, পাশাপাশি কেউ যেন অপ্রয়োজনীয়ভাবে ঝুঁকিপূর্ণ জায়গায় না যান।

পরামর্শে আরও বলা হয়েছে, পাসপোর্ট ও পরিচয়পত্রসহ সব ধরনের ভ্রমণ নথি হাতের কাছে রাখতে হবে ও জরুরি প্রয়োজনে দূতাবাসের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে হবে।

এদিকে অশান্ত পরিস্থিতির জেরে ইরানের বিদেশমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্কর। দুই দেশের কূটনৈতিক স্তরে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

ভারত সরকার জানিয়ে দিয়েছে, পরিস্থিতি আরও অবনতি হলে দ্রুত ও সুশৃঙ্খল ভাবে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে ভারতীয় নাগরিকদের জন্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+