রেলযাত্রীদের জন্য স্বস্তি! এই ট্রেনগুলির ভাড়া কমছে, কোন মাস থেকে? টিকিট কাটার আগে বিস্তারিত জেনে নিন
মূল্যবৃদ্ধির বাজারে রেলের এরকম একটি সিদ্ধান্ত স্বাভাবিকভাবেই যাত্রীদের মুখে হাসি ফোটাবে। ভাড়া বাড়ানোর বদলে এবার ১০টি দূরপাল্লার ট্রেনের ভাড়া কমানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেলওয়ে। আগামী এপ্রিল মাস থেকে এই অল্প ভাড়া কার্যকর হয়ে যাবে।

কেন কমছে ভাড়া?
গত বছরের ডিসেম্বর মাসে বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেনের ভাড়া বাড়িয়ে দেওয়া হয়েছিল। তবে, এবার যেসমস্ত ১০টি ট্রেনের ভাড়া কমানো হচ্ছে, সেই ট্রেন গুলির থেকে 'সুপারফাস্ট' তকমাটি তুলে নেওয়া হয়েছে। সুপারফাস্ট ট্রেনগুলিতে অতিরিক্ত চার্জ ধার্য করা হয়। সেই ট্যাগ বাদ পড়ার কারণে অতিরিক্ত চার্জও আর লাগবে না। এর ফলে স্বাভাবিকভাবেই টিকিটের দাম আগের তুলোনায় কমবে। এখন থেকে এই সমস্ত ট্রেনগুলি সাধারণ এক্সপ্রেস ট্রেন হিসেবেই চলবে। এখানেই শেষ নয়, ট্রেন নম্বরও বদলে যাবে।
কোন কোন ট্রেনের ভাড়া কমছে?
- বিভূতি এক্সপ্রেস (প্রয়াগরাজ রামবাগ-হাওড়া)
- বিভূতি এক্সপ্রেস (হাওড়া-প্রয়াগরাজ রামবাগ)
- নেতাজি এক্সপ্রেস (হাওড়া-কালকা)
- নেতাজি এক্সপ্রেস (কালকা-হাওড়া)
- উপাসনা এক্সপ্রেস (হাওড়া-দেহরাদুন)
- কুম্ভ এক্সপ্রেস (হাওড়া-দেহরাদুন)
- হিমগিরি এক্সপ্রেস (হাওড়া-জম্মু তাওয়াই)
এই সমস্ত ট্রেনগুলিতে প্রত্যেক মাসে হাজার হাজার যাত্রী যাতায়াত করে থাকেন। বিশেষ করে হাওড়া থেকে উত্তর এবং পূর্ব ভারতে ভ্রমণের ক্ষেত্রে এই ট্রেনগুলি অত্যন্ত জনপ্রিয়।
কবে থেকে মিলবে নতুন ভাড়া?
জানানো হয়েছে যে, আগামী ১৩ এপ্রিল থেকে ১৬ এপ্রিলের মধ্যে নতুন ভাড়া চালু হবে।
অর্থাৎ, সুপারফাস্ট চার্জ বাদ পড়ার কারণে যাত্রীদের খরচ কিছুটা হলেও কমবে। যারা নিয়মিত এই রুট দিয়ে যাতায়াত করেন কিংবা উত্তর ভারতে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছেন, তাদের জন্য এটি নিঃসন্দেহে একটি বড় স্বস্তির খবর।












Click it and Unblock the Notifications