করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু এইমসের পালমোনোলজি বিভাগের ডিরেক্টরের

করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু এইমসের পালমোনোলজি বিভাগের ডিরেক্টরের

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হল খোদ এইমস হাসপাতালের এক শীর্ষ আধিকারিকের। শনিবার এই হাসপাতালের পালমোনোলজি বিভাগের ডিরেক্টর জে এন পাণ্ডে করোনা সংক্রমিত হয়ে মারা যান। এর একদিন আগেই করোনা সংক্রমণের জেরে এক কর্মী আত্মহত্যা করেন।

করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু এইমসের পালমোনোলজি বিভাগের ডিরেক্টরের


দিল্লির শীর্ষ চিকিৎসক ও অ্যাপোলো হাসপাতালের যুগ্ম ম্যানেজিং ডিরেক্টর সঙ্গীতা রেড্ডি টুইট করে এই খবরটি জানিয়েছেন। তিনি টুইটে লিখেছেন, '‌আজ কোভিড–১৯–এ আক্রান্ত হয়ে প্রয়াত হলেন প্রসিদ্ধ চিকিৎসক ডাঃ জে এন পাণ্ডে। তাঁর প্রয়াণে গভীরভাবে শোকাহত আমরা। তিনি এইমসের পালমোনোলজি বিভাগের ডিরেক্টর ও অধ্যাপক ছিলেন। পালমোনোলজিতে তাঁর অসামান্য কাজ সকলকে এই সংক্রান্ত চিকিৎসায় উৎসাহিত করবে। তাঁর পরিবারের প্রতি আমার সমবেদনা রইল।’‌ প্রসঙ্গত শ্বাসযন্ত্র সংক্রান্ত রোগ নিয়েই মূলত কাজ এই পালমোনোলজির।

দিল্লিতে কোভিড–১৯ উৎসর্গীকৃত হাসপাতাল হল এইমস। করোনা ভাইরাস প্রকোপের ফলে বহু চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরাই এই রোগে আক্রান্ত হচ্ছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+