আধার আপডেটে বাড়ল খরচ,জানুন নতুন ফি কত?

ভারতীয় নাগরিকদের কাছে এক গুরুত্বপূর্ণ পরিচয়পত্র হল আধার কার্ড। এটি সরকারি,বেসরকারি নানা পরিষেবার জন্য অন্যতম নথি। আধার কার্ড ইস্যু করে ইউআইডিএআই।আধার কার্ড আপডেটে বাড়ল খরচ, জেনে নিন নতুন ফি কত? ১ অক্টোবর থেকে আধার কার্ড সংক্রান্ত পরিষেবার ফি বৃদ্ধি করেছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI)। প্রায় পাঁচ বছর পর এই প্রথম ফি বাড়ানো হল।

একেবারে নতুন আধার কার্ড বানাতে এখনও কোনও টাকা লাগছে না।
আধার কার্ডে নাম, ঠিকানা বা অন্য কোনও তথ্য সংশোধনের খরচ ৫০ টাকা থেকে বেড়ে হয়েছে ৭৫ টাকা।
বায়োমেট্রিক আপডেট ফি ১০০ টাকা থেকে বেড়ে হয়েছে ১২৫ টাকা। অর্থাৎ ২৫ টাকা বেশি খরচ হবে।

তবে নবজাতকদের জন্য আধার কার্ড আপডেট একেবারেই বিনামূল্যে থাকবে। আধার তৈরি হওয়ার পর ৫ বছর বয়সে বায়োমেট্রিক আপডেট বাধ্যতামূলক। এরপর আবার ৫ থেকে ৭ বছর এবং ১৫ থেকে ১৭ বছরের মধ্যে বায়োমেট্রিক আপডেট করতে হবে।

এই ক্ষেত্রে শিশু ও কিশোরদের জন্য স্বস্তির খবর হল আগে যেখানে ফি ছিল ৫০ টাকা, এবার UIDAI এই চার্জ মকুব করেছে। যদিও ফি মাফ হলেও আপডেট করা অবশ্যই বাধ্যতামূলক।

এছাড়া, যদি বাড়িতে বা সুবিধাজনক ঠিকানায় মেশিন পাঠিয়ে আধার আপডেট পরিষেবা নিতে চান, তবে সেই খরচ অপরিবর্তিত রয়েছে ৭০০ টাকা। এই পরিষেবা পেতে UIDAI-কে ইমেল করে আবেদন করতে হবে।

অর্থাৎ, নতুন আধার ফ্রি থাকলেও আপডেট বা সংশোধনের ক্ষেত্রে এখন থেকে বাড়তি খরচ গুনতে হবে সাধারণ মানুষকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+