Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

চালু হল নতুন শ্রম আইন! পুরোনো ও নতুন নিয়মের মধ্যে পার্থক্য কী? কোন কোন সুবিধা পাচ্ছেন?

গতকালই কেন্দ্রীয় সরকার চারটি নতুন শ্রম কোড কার্যকর করার কথা ঘোষণা করেছে। যা ভারতের শ্রমক্ষেত্রে এক অনন্য ঐতিহাসিক রূপান্তর ঘটিয়েছে। এই সংস্কারগুলির লক্ষ্য হল, বহু বছরের পুরনো শ্রম আইন সরলীকরণ করা এবং সংস্কার সাধন করা। যা আত্মনির্ভর ভারতের অধীনে ভবিষ্যতের জন্য প্রস্তুত কর্মীবাহিনী এবং শক্তিশালী শিল্প নিশ্চিত করে। সমাজ মাধ্যমের এক পোষ্টে শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রক মন্ত্রী ডঃ মনসুখ মান্ডাভিয়া জানিয়েছেন যে,নতুন শ্রম কোড উপযুক্ত মজুরি, নিরাপত্তা, সামাজিক সুরক্ষা এবং দেশের শ্রমজীবী মানুষের কল্যাণ নিশ্চিত করবে।

শ্রম সংস্কারের পূর্ববর্তী এবং পরবর্তী সময়ে মূল পরিবর্তনগুলি হল:

১. লিখিত নিয়োগপত্র বাধ্যতামূলক করা হয়েছে

আগে, নিয়োগ কর্তাদের আইনত নিয়োগপত্র জারি করার প্রয়োজন ছিল না। নতুন শ্রম আইনে এখন সকল শ্রমিকের জন্য লিখিত নিয়োগপত্র বাধ্যতামূলক করা হয়েছে। যা স্বচ্ছতা এবং স্পষ্ট কর্মসংস্থানের শর্তাবলী নিশ্চিত করে।

২. সকল শ্রমিকের জন্য ন্যূনতম মজুরি এখন সংবিধিবদ্ধ

আগে ন্যূনতম মজুরি শুধুমাত্র তফসিলি শিল্পের ক্ষেত্রে প্রযোজ্য ছিল। যার ফলে লক্ষ লক্ষ মানুষ ন্যায্য অধিকার পেত না। এই সংস্কারের পর, সকল শ্রমিকের ন্যূনতম মজুরি পাওয়ার আইনি অধিকার রয়েছে। যা বিভিন্ন ক্ষেত্রে ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত করে।

৩. সার্বজনীন সামাজিক নিরাপত্তা কোড

সামাজিক নিরাপত্তা কোড, ২০২০ সালে সকল কর্মচারীদের জন্য স্বাস্থ্য বীমা, ভবিষ্যৎ তহবিল এবং পেনশনের মতো সুবিধা প্রদান করে। যার মধ্যে গিগ এবং প্ল্যাটফর্ম কর্মীরাও অন্তর্ভুক্ত। কিন্তু আগে এঁরা আনুষ্ঠানিক ব্যবস্থার বাইরে ছিলেন।

৪. কর্মক্ষেত্রের নিরাপত্তা এবং পরিস্থিতি আরও উন্নত করা

২০২০ সালের পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য এবং কাজের পরিবেশ স্বাস্থ্যকর কর্মক্ষেত্রের নির্দেশ দেয়। নিয়োগ কর্তাদের অবশ্যই কঠোর নিরাপত্তা প্রোটোকলগুলি মেনে চলতে হবে। যাতে সমস্ত কর্মীদের জন্য পরবর্তীকালে আরও ভালো সুরক্ষা নিশ্চিত করা যায়।

৫. সরলীকৃত শিল্প সম্পর্ক কোড

শিল্প সম্পর্ক কোড-এর ফলে ২০২০ সকে ধর্মঘট, ছাঁটাই এবং বিরোধ নিষ্পত্তির প্রক্রিয়াগুলি আরও সহজতর হয়ে উঠেছে। এই আধুনিক কাঠামো প্রশাসনিক বোঝা হ্রাস করে এবং নিয়োগকর্তা সহ শ্রমিকদের জন্য স্পষ্টতা প্রদান করে।

৬. সহজতর সম্মতি এবং নিয়ন্ত্রক তত্ত্বাবধান

নতুন শ্রম আইনগুলি ২৯টি বিদ্যমান আইনকে একীভূত করে। এবং ওভারল্যাপিং প্রবিধান গুলিকে বাদ দেয়। নতুন এই আইনগুলি শ্রমিকদের অধিকার রক্ষা করার পাশাপাশি ব্যবসা পরিচালনা করা আরও সহজ করে তোলে।

৭. নারী ও যুব ক্ষমতায়নের উপর জোর দিতে বলা হয়েছে

প্রধানমন্ত্রী মোদী উল্লেখ করেন যে, এই নতুন সংস্কারগুলি ভারতে নারী ও তরুণ কর্মীদের জন্য সমান সুযোগ, ন্যায্য বেতন এবং নিরাপদ কর্মক্ষেত্র নিশ্চিত করে। যা নারী শক্তি এবং যুব শক্তিকে উৎসাহিত করে।

৮. সময়মতো মজুরি প্রদানের বিধি

মজুরি বিধি নিশ্চিত করে যে, সমস্ত কর্মচারী সময়মতো বেতন পাবেন, বেতনের বিলম্ব হলে তার জন্য আইনি আশ্রয়ও পাবেন। এটি কর্মীদের আর্থিক নিরাপত্তা আরও জোরদার করে।

৯. ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে জোরদার করা

আইনি স্বচ্ছতা প্রদান, শ্রমিকদের সুরক্ষা এবং সম্মতি সহজী করণের মাধ্যমে, নতুন শ্রম কোডগুলির লক্ষ্য কর্মসংস্থান সৃষ্টি বৃদ্ধি, বিনিয়োগ আকর্ষণ এবং একটি স্থিতিশীল, প্রতিযোগিতামূলক কর্মীবাহিনী তৈরি করা।

ভারতের নতুন শ্রম কোডগুলি স্বাধীনতার পর থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্কার চিহ্নিত করেছে। যা শ্রমিক এবং নিয়োগকর্তা উভয়ের জন্যই ভারসাম্যপূর্ণ বাস্তুতন্ত্র তৈরি করে। নিশ্চিত ন্যূনতম মজুরি থেকে শুরু করে বর্ধিত সুরক্ষা ও সামাজিক সুরক্ষা পর্যন্ত এই কোডগুলি একবিংশ শতাব্দীতে একটি শক্তিশালী ভিত্তি স্থাপন করেছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+