আগামী আরও ছ'মাস নাগাল্যান্ডে AFSPA জারি করল কেন্দ্র
এবার উত্তর-পূর্বের রাজ্য নাগাল্যান্ডকে 'সমস্যাজনক অঞ্চল' বলে অভিহিত করল কেন্দ্রীয় সরকার। ৩০ ডিসেম্বর থেকে আগামী ছ'মাসের জন্য রাজ্যজুড়ে আফস্পা আইনও জারি করল তারা।

বহুদিন ধরেই নাগাল্যান্ডে বিতর্কিত সেনাবাহিনী আইন জারি রয়েছে। দশকের পর দশক রাজ্যটিতে জারি রয়েছে AFSPA আইন। সেই আইনই এবার রাজ্যটি থেকে প্রত্যাহার করা উচিত কিনা, এ বিষয়ে পর্যালোচনার জন্য উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছিল কেন্দ্রীয় সরকার। স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়, ' কেন্দ্রীয় সরকারকে উপদেশ দেওয়া হয়েছে যে, এই মুহূর্তে নাগাল্যান্ড এমনই সমস্যাজনক এবং ভয়ানক অবস্থায় রয়েছে যে রাজ্যজুড়ে সেনাবাহিনীর ব্যবহার প্রয়োজনীয়। কাজেই সেনাবাহিনীর সেকশন-৩ (বিশেষ ক্ষমতা), ১৯৫৮ অনুযায়ী তাদের রাজ্যটিতে নিয়োজিত রাখা হয়েছে। কেন্দ্রীয় সরকার এতদ্বারা ঘোষণা করছে, ৩০ ডিসেম্বর, ২০২১ থেকে আগামী ছ'মাস নাগাল্যান্ড সমস্যাজনক অঞ্চল।'
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অতিরিক্ত সচিব এই নোটিশ জারি করেন। নাগাল্যান্ডে AFSPA প্রত্যাহার সম্পর্কিত বিষয়ে পর্যালোচনার জন্য যে কমিটি গঠন করা হয়েছিল, তার সদস্য সচিবের পদ পান পীযুষ গোয়েল। সরকারের উচ্চপর্যায়ের সচিব বিবেক যোশী এই কমিটির নেতৃত্ব দেন।
ডিসেম্বরের শুরুতেই ১৪ জন সাধারণ মানুষের প্রাণ গিয়েছে সেনারগুলিতে। আর এই ঘটনার পর থেকেই উত্তপ্ত গোটা রাজ্য। রাজ্যজুড়ে চলছে সেনার বিরুদ্ধে প্রতিবাদ, বিক্ষোভ। মানুষের দাবি, নাগাল্যান্ড থেকে AFSPA তুলে নেওয়া হোক। তবে আগামী ছ'মাসের জন্য সেই দাবি যে মেনে নেওয়া হচ্ছে না, তা স্পষ্ট করল সরকার। উল্লেখ্য, এই AFSPA আইনের ফলেই বিশেষ ক্ষমতা পায় সেনাবাহিনী। যে কোনও ব্যক্তিকে পূর্ব নোটিশ ছাড়াই গ্রেফতার করতে পারে তারা। বিভিন্ন অঞ্চলে অভিযানেও নামতে পারে সেনাবাহিনী। এমনকি কোনও ক্ষেত্রে সাধারণ মানুষকে মেরে ফেললেও এই আইনে অনেকটাই বাঁচোয়া হয় সেনার৷
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications