পরীক্ষা শুরুর বাকি মাত্র ১৫ মিনিট, পরীক্ষার্থী পরীক্ষাকেন্দ্রে পৌঁছালেন প্যারাগ্লাইড করে!

সাধারণত পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর জন্য আমরা বহু আগে থেকে প্রস্তুতি সেরে রাখি। কেননা প্রত্যেকেই জানেন পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর জন্যে সময় মেনে চলাটা খুব জরুরী। যাতে পরীক্ষা মিস না হয়। কেউ আগাম হাতে সময় নিয়ে বাড়ির থেকে বের হন তো কেউ আলাদা গাড়ি বলে রাখা পরীক্ষা কেন্দ্রের জন্যে। যাতে কাউকে কোনও সমস্যায় পড়তে না হয়, সেই জন্যেই আগাম ব্যবস্থা সেরে রাখেন পরীক্ষার্থীরা ও তাঁর পরিবারের সদস্যরা। তা সে যেই পরীক্ষাই হোক না কেন।

এখন নিশ্চয় ভাবছেন আমি হঠাৎ করে এত পরীক্ষা নিয়ে কথা বলছি কেন? আসলে এই পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর জন্যে একটি ছেলে অবাক কাণ্ড ঘটিয়েছেন। যা ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

ছবি সৌজন্য- pexels

মহারাষ্ট্রের এক কলেজ ছাত্র পরীক্ষার হলে সময়মতো পৌঁছানোর জন্য ব্যতিক্রমী সিদ্ধান্ত নিল। সে আকাশপথে উড়ে গেল পরীক্ষা কেন্দ্রে। বি.কম প্রথম বর্ষের ছাত্র সমর্থ মাহাঙ্গদে মহাবালেশ্বরের হ্যারিসন ফলিতে তার আখের রসের দোকানে কাজ করছিল। হঠাৎ সে বুঝতে পারে, পরীক্ষার সময় ঘনিয়ে এসেছে, কিন্তু তীব্র যানজটের কারণে রাস্তা দিয়ে পৌঁছানো অসম্ভব।

অথচ পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতেই হবে। সমস্যার অভিনব সমাধান বের করে সমর্থ মাহাঙ্গদে। সে প্যারাগ্লাইডিং হটস্পট হিসেবে পরিচিত হ্যারিসন ফলি থেকে সরাসরি পরীক্ষার কেন্দ্রে পৌঁছানোর সিদ্ধান্ত নেয়। অ্যাডভেঞ্চার স্পোর্টস বিশেষজ্ঞ গোবিন্দ ইয়েওয়ালে তার জন্য প্রয়োজনীয় প্যারাগ্লাইডিং সরঞ্জামের ব্যবস্থা করেন এবং নিরাপদ উড়ান নিশ্চিত করেন।

পিঠে ব্যাগ ঝুলিয়ে আকাশপথে উড়ে মাহাঙ্গদে পরীক্ষার হলে পৌঁছায় ঠিক সময়মতো। তার এই অবিশ্বাস্য কীর্তির ভিডিও ইনস্টাগ্রামে ভাইরাল হয়ে গেছে এবং প্রায় ১০ লক্ষেরও বেশি মানুষ ইতিমধ্যেই তা দেখে ফেলেছেন।

অনেকেই ভিডিওটি দেখে বিস্ময় প্রকাশ করেছেন। এক ইনস্টাগ্রাম ব্যবহারকারী মন্তব্য করেছেন, "তার নাম বিশ্ব রেকর্ডে অন্তর্ভুক্ত হওয়া উচিত!" অন্য একজন মজা করে লিখেছেন, "বাস্তব জীবনের BGMI!"

মাহাঙ্গদের এই কাণ্ড শুধু পরীক্ষা দিতে যাওয়ার একটি আকর্ষণীয় গল্প নয়, বরং তাৎক্ষণিক বুদ্ধিমত্তা এবং অ্যাডভেঞ্চারের মিশ্রণে তৈরি এক রোমাঞ্চকর অভিজ্ঞতা, যা মানুষকে নতুনভাবে চিন্তা করতে শেখাচ্ছে। আর একই সাথে এটাও ঠিক, সে পরীক্ষা দিতে এতটাই উদগ্রীব ছিল যে, অ্যাডভেঞ্চার করতেও পিছপা হয়নি। তাঁর এই চতুর বুদ্ধিকে স্যালুট করছেন নেটিজেনেরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+