বর্ষার অস্বাভাবিক বৃষ্টিতে সেতু ভেঙে পড়ছে বিহারে, এ কী বললেন কেন্দ্রীয় মন্ত্রী?
একের পর এক ব্রিজ ভেঙে পড়ছে প্রতিবেশী রাজ্য বিহারে। যোগাযোগ ব্যবস্থায় সমস্যা দেখা দিয়েছে একাধিক সেতু ভাঙার জন্য। কেন এই সেতু ভেঙে যাচ্ছে? নদীর উপরে থাকা সেতুতে কি কোনও সমস্যা দেখা দিয়েছে? সেই প্রশ্ন উঠছে। এবার সেই ঘটনা প্রসঙ্গে মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী।
বর্ষাকাল চলছে ভারতবর্ষে। বিহারের বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টি হচ্ছে। এবার বর্ষার অস্বাভাবিক বৃষ্টিকেই দায়ী করলেন কেন্দ্রীয় মন্ত্রী। সেতু বিপর্যয়ের কারণ হিসেবে বর্ষার বৃষ্টিই দায়ী। এমনই কথা বললেন কেন্দ্রীয় মন্ত্রী জিতন রাম মাঞ্জি। তাঁর এই বক্তব্য ঘিরে রীতিমতো বিতর্ক তৈরি হয়েছে।

বিহারে একের পর এক সেতু ভেঙে পড়ছে। প্রাণহানির ঘটনা তেমন ভাবে শোনা যায়নি। কিন্তু যোগাযোগ ব্যবস্থা বহু জায়গাতেই বিপর্যস্ত। গত ১৫ দিনে ১১ টি সেতু ভেঙে পড়েছে বিহারে। কেন এভাবে পরপর নদীর উপরে থাকা সেতু ভেঙে পড়ছে? পরিকাঠামগত কোনও ত্রুটি কি রয়েছে? সেই প্রশ্ন উঠেছে। সরকারি তরফে উচ্চপর্যায়ের তদন্ত হবে। এই কথা ঘোষণা করা হয়েছে ইতিমধ্যেই।
বিহারে সাম্প্রতিক ব্রিজ ভেঙে পড়ার ঘটনায় কেন্দ্রীয় মন্ত্রী জিতন রাম মাঞ্জির বক্তব্যে এবার বিতর্ক দেখা গিয়েছে। তিনি বলেছেন, "এটা বর্ষার সময়। সেখানে অস্বাভাবিক পরিমাণে বৃষ্টি হয়েছে, যা সেতু ভেঙে পড়ার কারণ।" সেতু ভেঙে পড়ার জন্য বর্ষা কালকে দায়ী করছেন কেন্দ্রীয় মন্ত্রী। বেশি বৃষ্টি হতেই পারে বর্ষাকালে। তা বলে পরপর এত গুলো ব্রিজ কী করে ভেঙে যেতে পারে? সেই প্রশ্ন পাশাপাশি তুলেছে ওয়াকিবহাল মহল।
#WATCH | Patna, Bihar: On recent incidents of bridge collapses in Bihar, Union Minister Jitan Ram Manjhi says, "It is monsoon time. There has been an abnormal amount of rain, which is the reason behind the collapse of bridges. But, the CM of the state is very sensitive towards… pic.twitter.com/vuS5x2ENqe
— ANI (@ANI) July 5, 2024
তিনি আরও বলেছেন, " রাজ্যের মুখ্যমন্ত্রী তদন্তের প্রতি অত্যন্ত সংবেদনশীল। তিনি গতকাল একটি মিটিং করেছেন। কঠোর নির্দেশ দিয়েছেন তিনি। যে কোনও ধরনের অবহেলার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। "
ভেঙে যাওয়া সেতুগুলির বয়স খুব বেশি নয়। তাহলে কী ধরনের জিনিস দিয়ে এইসব সেতু তৈরি করা হয়েছে? নিম্নমানের জিনিস ব্যবহারের জন্যই কি পরপর এমন ঘটনা? সেতুগুলির রক্ষণাবেক্ষণই বা কতটা হত? সেই প্রশ্ন তুলেছে একপক্ষ।
বিহারের পরপর সেতু বিপর্যয়ের ঘটনায় প্রতিবাদে মুখর হয়েছেন তেজস্বী যাদব। আরজেডি নেতা ও রাজ্যের বিরোধী দলের নেতা তেজস্বী যাদবের অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিহারের মুখ্যমন্ত্রী নিতিশ কুমার ঘটনা নিয়ে চুপ রয়েছেন। সুশাসন ও দুর্নীতিমুক্ত সরকারের দাবির কী হল? সেই প্রশ্ন তুলেছেন তেজস্বী। এই ঘটনাই বুঝিয়ে দিচ্ছে সরকারের সব দফতরে দুর্নীতি ছেয়ে রয়েছে। অভিযোগ করেছেন বিরোধী দলনেতা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications