থানে অনলাইন শেয়ার জালিয়াতি, ভুয়ো ট্রেডিং অ্যাপে কি করে উধাও হল ৩.৯৬ কোটি? প্রতারণার ফাঁদে কীভাবে? জানুন
মহারাষ্ট্রের থানে অনলাইন শেয়ার ট্রেডিংয়ে আসক্ত হয়ে এক কর্পোরেট কর্মীর প্রায় ৩.৯৬ কোটি টাকা উধাও! পুলিশ সূত্রের খবর, মে থেকে অক্টোবরের মধ্যে ধাপে ধাপে এই বিপুল অঙ্ক হাতিয়েছেন প্রতারকরা।
পুলিশ জানিয়েছে একটি বেসরকারি সংস্থার সিনিয়র ম্যানেজারের সঙ্গে শংকর রামরখিয়ানাই নামে এক ব্যক্তি যোগাযোগ করেন। হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিন পরিচয়ে নিজেকে একটি সিকিউরিটি সংস্থার প্রতিনিধিরূপে দাবিও করে ওই ব্যক্তি। তাঁর সঙ্গে যোগ দেয় আরও দুইজন, যাদের মধ্যে একজনের পরিচয় সুরক্ষা নামে এক মহিলা।

প্রতারকেরা বিনিয়োগের নানান স্কিম দেখিয়ে, শেয়ার মার্কেটে উচ্চ রিটার্নের লোভ দেখায় তাঁকে। তাদের বিশ্বাসযোগ্য আশ্বাসে আস্থা রেখে তিনি বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোট প্রায় ৩.৯৬ কোটি টাকা ট্রান্সফার করেন।
তদন্তকারী এক আধিকারিক জানিয়েছেন, ট্রেডিং লিংক, স্কিম ও পেশাদারি সেটআপ দেখিয়ে বৈধ ব্যবসার পরিবেশ তৈরি করেছিল অভিযুক্তরা। টাকা চলে যেতেই সমস্ত যোগাযোগ বন্ধ করে দেয়। ডিজিটাল ট্রেল ও আর্থিক লেনদেনের তথ্য খতিয়ে দেখা হচ্ছে।"
এদিকে অভিযোগের ভিত্তিতে থানে সাইবার থানায় ইতিমধ্যেই মামলা রুজু হয়েছে।পুলিশ জানিয়েছে গোটা প্রতারণা চক্রের হদিশ পেতে তদন্ত চলছে।
-
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট












Click it and Unblock the Notifications