ফের অশান্তি উপত্যকায়! ‘উস্কানিমূলক’ ভিডিও-র জেরে উত্তপ্ত জম্মু-কাশ্মীরের বিস্তীর্ণ এলাকা

ফের অশান্তি উপত্যকায়! ‘উস্কানিমূলক’ ভিডিও-র জেরে উত্তপ্ত জম্মু-কাশ্মীরের বিস্তীর্ণ এলাকা

ধর্মীয় উগ্রবাদের জেরে ফের উত্তপ্ত উপত্যকা। সূত্রের খবর, সদ্য একটি ধর্মীয় ভাবে সংবেদনশীল একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে দেখা যায়। যেখানে ভারত রক্ষা মঞ্চের এক নেতাকে ভিন্ন সম্প্রদায়ের একজন ধর্মীয় গুরুর বিরুদ্ধে 'অবমাননাকর’ ভাষায় কথা বলতে দেখা যায়। এই ঘটনার রেশ ধরেই রবিবার উত্তপ্ত হয়ে ওঠে উপত্যকা।

কড়া ব্যবস্থার পথে পুলিশ

কড়া ব্যবস্থার পথে পুলিশ

সূত্রের খবর, ইতিমধ্যেই ‘উষ্কানিমূলক' বক্তব্যের অভিযোগে জম্মু ও কাশ্মীর পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে মামলা দায়ের করেছে বলেও জানা যাচ্ছে। যে বা যারা ওই ভিডিও বানিয়েছে ও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছে তাদের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা চলছে বলে জম্মু-কাশ্মীর পুলিশ জানিয়েছে। যদিও এই ঘটনায় করা এফআইআরেও নির্দিষ্ট করে কোনও ব্যক্তির নাম নেই বলে জানা যাচ্ছে।

অশান্তির বাতাবরণ তৈরি করতেই ‘উষ্কানিমূলক’ ভিডিও পোস্ট

অশান্তির বাতাবরণ তৈরি করতেই ‘উষ্কানিমূলক’ ভিডিও পোস্ট

ভিডিওটি পোস্ট করার পরেই গোটা উপত্যকায় ফের অশান্তির পরিবেশ সৃষ্টি হয়। একাধিক জায়গায় বিভিন্ন কানাঘুষোও শোনা যায়। সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির উদ্দেশ্য নিয়েই ভিডিওটি পোস্ট করা হয়েছিল বলে জানা জম্মু-কাশ্মীর পুলিশের মুখপাত্র। জম্মুর পাক্কা ডাঙ্গা থানার পুলিশ আধিকারিকেরা বর্তমানে এই ঘটনার তদন্ত শুরু করেছেন বলেও জানা যাচ্ছে। একইসাথে কোনোরকম দেশবিরোধী মন্তব্য করা থেকে সাধারণ মানুষকে বিরত থাকারও অনুরোধ জানিয়েছেন তারা।

স্থানীয় নিউজ পোর্টালের ভিডওই ভাইরাল

স্থানীয় নিউজ পোর্টালের ভিডওই ভাইরাল

একটি স্থানীয় নিউজ পোর্টালের তোলা ভিডিওতে, ভারত রক্ষা মঞ্চের নেতাকে দুটি পৃথক সম্প্রদায়ের সদস্যদের বিরুদ্ধে একাধিক অবামনাকর মন্তব্য করতে দেখা যায়। সেখানে গবাদি পশুদের উপর অত্যাচার করার মতো বিষয়ের প্রসঙ্গও টেনে আনেন তিনি। অভিযুক্তদের তিনটি পৃথক ঘটনায় যুক্ত থাকার প্রসঙ্গও টেনে আনেন। যা নিয়েই পরবর্তীতে বিতর্কের সূত্রপাত গোটা উপত্যকায়।

 তিনটি পৃথক এফআইআর দায়ের

তিনটি পৃথক এফআইআর দায়ের

এদিকে তার ‘উষ্কানিমূলক' মন্তব্যের পরেই যে ব্যাক্তির দিকে ওই নেতা আঙুল তুলেছিলেন তাঁর ছেলে বেধরক মারধর করতে দেখা যায় স্থানীয় যুবককে। অভিযোগ পুলিশের উপস্থিতিতেই চলে গণপিটুনি। পরে সেই ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। যদিও এই ঘটনার পর এক উচ্চপদস্থ পুলিশ অফিসার জানিয়েছেন এই গোটা ঘটনায় তিনটি পৃথক এফআইআর দায়ের করা হয়েছে। একইসাথে এখনও প্রর্যন্ত প্রায় ৬ জনের বেশি যুবককে ঘটনায় জড়িত থাকার সন্দেহে গ্রেফতারও করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+