পীর পাঞ্জাল পর্বতমালায় লুকিয়ে থাকা জঙ্গিরা আর কি কোনও হামলায় জড়িত? কী বলছে রিপোর্ট
পহেলগাঁওয়ের জঙ্গি হামলার ঘটনায় উত্তপ্ত দেশ। জঙ্গি হামলায় যে সকল ব্যক্তি আহত হয়েছেন, তাঁদের মধ্যে অনেকের দেওয়া বিবরণ থেকে পুলিশ কিন্তু স্কেচ তৈরি করেছে, তাদের ছবি কিন্তু ইতিমধ্যে প্রকাশ্যেও এসেছে। এই ঘটনায় অন্যতম অভিযুক্ত হল পাকিস্তানি নাগরিক হাশিম মুসা ওরফে সুলেমান।
জানা গিয়েছে, সুলেমান গত এক বছর ধরে জম্মু ও কাশ্মীরেই ছিল। নিরাপত্তা কর্মী ও পর্যটকেদের ওপর হামলা চালিয়েছে। এই প্রথমবার নয়, তারা আগেও কাশ্মীরে হামলা চালিয়েছে। তদন্তকারী কর্মকর্তাদের মতে ,মঙ্গলবার বৈসরণের তৃণভূমিতে পর্যটকেদের উপর যে জঙ্গিদের হামলা চলেছিল, তাতে মুসা সহ আরো চারজন জঙ্গি পীর পাঞ্জাল পর্বতমালার উঁচু কোনও স্থানে লুকিয়ে ছিল বলেই মনে করা হচ্ছে।

আর জম্মু- কাশ্মীরের পুলিশ অভিযুক্ত আলি ভাই ওরফে আবু তালহা, পাকিস্তানি নাগরিক, আসিফ ফৌজি, পাকিস্তানি, আদিল হোসেন থোকার অনন্তনাগের বাসিন্দা, আহসান, পুলওয়ামার বাসিন্দা। জঙ্গিদের স্কেচও কিন্তু ইতিমধ্যে সামনে এসেছে। তাদের ছবিও কিন্তু প্রকাশ করা হয়ে গেছে। এরা সকলেই লস্কর-ই তৈবা সংগঠনের সদস্য।
একজন কর্মকর্তা জানিয়েছেন, লস্কর-ই তৈবা ছাড়াও উপত্যকায় সক্রিয় অন্যান্য পাকিস্তান সমর্থিত জঙ্গি গোষ্ঠীর সঙ্গে মুসা কাজ করছে বলেই মনে করা হচ্ছে। সীমান্তের কাছাকাছি এলাকার থেকে কাশ্মীরের বিভিন্ন জেলায় পাকিস্তানে জঙ্গিদের চলাচলেও সাহায্য করছে সে, এমনটাই মনে করছেন একজন কর্মকর্তা।
তাছাড়াও কাশ্মীর উপত্যকায় যেইসব লোকেদের সাইবার স্পেস তদন্ত করা হচ্ছে। যারা গত বছর এনক্রিপ্ট করা মেসেজিং অ্যাপের মাধ্যমে লস্কর-ই-তৈবা দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টের সঙ্গে যোগাযোগ করেছিল।
অপর এক কর্মকর্তার মতে, পর্যটকেদের ওপর যে হামলা হয়েছে, তাতে কিন্তু প্রধান অভিযুক্ত মুসাই। তার সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য স্থানীয় বাসিন্দা ও কর্মীদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর জন্য পুলিশ ২০০ জনের বেশি লোককে কিন্তু ইতিমধ্যে আটক করেছে। যারা কিন্তু অনেকেই প্রাক্তন সন্ত্রাসী ও ওভারগ্রাউন্ড কর্মী।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর, অনেককে ছেড়ে দেওয়াও হয়েছে। সঙ্গে এও বলা হয়েছে, যে এই পহেলগাওঁয়ের হামলার ঘটনায় যে জঙ্গিরা জড়িত, তাদের সম্পর্কে কেউ কোনও তথ্য দিতে পারলে, পুলিশের তরফে ২০ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে।
পুলিশ জানিয়েছে, আদিল হোসেন থোকার অনন্তনাগের বাসিন্দা। যিনি পাক অধিকৃত কাশ্মীরেও গিয়েছিল। গত বছর তিনি তার প্রশিক্ষণ শেষ করে ফিরে এসেছে। এর সঙ্গে দুজন পাকিস্তানি জঙ্গিও ছিল। যারা দু’জনে গত দু'বছর ধরে কাশ্মীরে ছিল। জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় মঙ্গলবারের জঙ্গি হানার ঘটনায় দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফোর্স। বৃহস্পতিবার দিল্লিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, গোয়েন্দা বিভাগ ও অন্যান্য কেন্দ্রীয় সংস্থার কর্মকর্তারাও কিন্তু এই ঘটনা নিয়ে বৈঠক করেছেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications