Bangladesh: জঙ্গিদের জামাইআদর! আল-কায়েদা, লস্করদের ‘আঁতুড়ঘর’ বাংলাদেশ; ক্যানিংয়ে জাভেদ ধরা পড়তেই বাড়ল রহস্য

Bangladesh: ক্যানিংয়ে জঙ্গি জাভেদ মুন্সির (Javed Munshi) গ্রেফতারি আরও বাড়াল উদ্বেগ। ধৃত তেহরিক-উল মুজিহিদ্দিনের (Tehreek-ul-Mujahideen) সদস্য জাভেদ মুন্সি আইইডি এক্সপার্ট (IED Expert)। ক্যানিং থেকে ঝড়খালি হয়ে নদীপথে বাংলাদেশে যাওয়ার ফন্দি এঁটেছিল সে। সূত্রের খবর, জম্মু ও কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী জঙ্গি সংগঠনগুলিকে মদত দিচ্ছে বাংলাদেশ।

ভারত-বিরোধী নানা জঙ্গি সংগঠনগুলির চাপে বাংলাদেশে কার্যত জামাইআদর দেওয়া হচ্ছে কাশ্মীরের (Jammu and Kashmir) জঙ্গিগোষ্ঠীগুলিকে। সূত্র মারফত জানা গিয়েছে, বাংলাদেশে ঘাঁটি গেড়ে ভারতের বিরুদ্ধে নাশকতার ষড়যন্ত্র চালাচ্ছে আনসারুল্লা বাংলা টিম (ABT), জামাত-ই-ইসলামী (Jamaat-e-Islami)।

Javed Munshi

এছাড়াও আইএসআই (ISI), আল কায়েদা (Al Qaeda) ও লষ্কর (Lashkar) জঙ্গিগোষ্ঠীর আতুঁড়ঘর হয়ে উঠেছে বাংলাদেশ। গত কয়েকদিনে জম্মু ও কাশ্মীর থেকে ওই জঙ্গি সংগঠনগুলি থেকে একাধিক জঙ্গিও গ্রেফতার হয়েছে বলে জানা গিয়েছে।

বাংলাদেশে ওই সমস্ত জঙ্গিদের অবাধ বিচরণ, যাওয়া -আসা আরও সম্ভবপর হয়েছে সরকারের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতার জন্য, এমনটাই দাবি সূত্রের। এমতাবস্থায় পশ্চিমবঙ্গের বাংলাদেশ ঘেঁষা ক্যানিং থেকে জাভেদ মুন্সির গ্রেফতারি বেশ উদ্বেগজনক। পাকিস্তানি জঙ্গি জাভেদ মুন্সি ১৯৯০ সালে পাকিস্তানে যায়। সেখানে আইইডি হামলার প্রশিক্ষণ নেয় সে।

বাংলাদেশে জঙ্গিগোষ্ঠীগুলি কতটা সক্রিয় হয়েছে তা তদারকি করতেই জাভেদ মুন্সি সে দেশে যাওয়ার পরিকল্পনা করে বলে সূত্রের খবর। গোয়েন্দা সূত্রে আরও জানা গিয়েছে, তেহরিক-উল মুজিহিদ্দিন অত্যন্ত বিপজ্জনক একটি জঙ্গি সংগঠন। একাধিক জঙ্গি হামলা, গ্রেনেড হামলা ও অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্ত ওই জঙ্গি সংগঠন। হিজাব-উল-মুজাহিদ্দিন ও লষ্কর ই তইবার সঙ্গে ওঠাবসা রয়েছে ওই জঙ্গি সংগঠনের।

ওই দুই জঙ্গিগোষ্ঠীকে সবরকম সহযোগিতা প্রদান করে জম্মু ও কাশ্মীরে ফের সন্ত্রাসের বাতাবরণ সৃষ্টির ছক কষেছিল এই জাভেদ মুন্সি। জামাত ও আনসারুল্লা বাংলার চাপে পড়ে বাংলাদেশ সরকারও সক্রিয়ভাবে এই কাশ্মীরের জঙ্গি গোষ্ঠীগুলিকে প্রশ্রয় দিচ্ছে বলে দাবি সূত্রের। অভিযোগ, জম্মু ও কাশ্মীরে যুবকদের নাশকতার প্রশিক্ষণও দিচ্ছে এই তেহরিক-উল মুজিহিদ্দিন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+