ফের কাশ্মীরে জঙ্গি হামলা, শহিদ ১ জওয়ান! পাকিস্তানের মদতেই বারবার অশান্ত উপত্যকা?

কাশ্মীরে জারি জঙ্গি হামলা। এদিন পুলওয়ামায় জম্মু ও কাশ্মীর পুলিশ ও সিআরপিএফ-এর টহলরত যৌথবাহিনীর উপর হামলা চালায় জঙ্গিরা। এই ঘটনায় জখম হয় দুই জওয়ান। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে একজন মারা যান। ঘটনার পরই পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে নিরাপত্তাবাহিনীর তরফে। ডোর কদমে চলছে তল্লাশি।

সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে পাকিস্তান

সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে পাকিস্তান

এর আগে বুধবার সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে পাকিস্তান। জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার নিয়ন্ত্রণরেখার ঘটনা। শেষ তিনদিনে এই নিয়ে চার বার নিয়ন্ত্রণরেখায় সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান। এর জেরে প্রতিনিয়ত আতঙ্কে রয়েছেন জম্মু ও কাশ্মীরের সীমান্তের কাছে বসবাসকারী মানুষ। প্রাণের ঝুঁকি নিয়ে থাকতে হচ্ছে তাঁদের।

বুধবার শহিদ হন ৪ বিএসএফ জওয়ান

বুধবার শহিদ হন ৪ বিএসএফ জওয়ান

এদিকে বুধবারই বিএসএফ এর একটি পার্টিতে জঙ্গি হানা হয় শ্রীনগরে। ঘটনায় বিএসএফ এর ৪ জওয়ান আহত। পরে পরে জানা যায় ঘটনায় সেই ৪ জওয়ান শহিদ হয়েছেন। সন্ত্রাসবাদী সংগঠন হিজবুল মুজাহিদ্দিনের কমান্ডার রিয়াজের মৃত্যু হয়েছে কয়েকদিন আগে। রিয়াজের এনকাউন্টারের পর গাজি কাশ্মীরে হিজবুল সংগঠনের দায়িত্ব নেয়। এরপর থেকেই একের পর এক হামলা চালাচ্ছে জঙ্গিরা।

কাশ্মীরে রেজিসটেন্স ফোর্স নামে জঙ্গি সংগঠন

কাশ্মীরে রেজিসটেন্স ফোর্স নামে জঙ্গি সংগঠন

জানা গিয়েছে, কাশ্মীরে রেজিসটেন্স ফোর্স নামে একটি সংগঠন সন্ত্রাসের আঁতুর ঘর হয়ে উঠে এসেছে। সন্ত্রাসবাদী এই কাশ্মীরি সংগঠন লস্করের থেকে সাহায্য পাচ্ছে বলে খবর। এদিকে, আজকের ঘটনার প্রেক্ষিতে সেই সংগঠনের হাত রয়েছে কী না তা নিয়ে চলছে বিস্তর জল্পনা।

মদত দিচ্ছে পাকিস্তান

মদত দিচ্ছে পাকিস্তান

এর আগে, ভারতে নাশকতার ছক কষে পাকিস্তানের নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবি। তার জন্য তারা হাত মিলিয়েছে ভারতের মোস্ট ওয়ান্টেড আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের সঙ্গে। এখন পাকিস্তানেই রয়েছে দাউদ। পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মুশারফের বাড়ির কাছেই দাউদের বাড়ি। গোয়েন্দারা জানতে পেরেছেন, সেখানে পাক গুপ্তচর সংস্থার কয়েকজনের সঙ্গে বৈঠক করতে দেখা গিয়েছে দাউদকে। সেই বৈঠকে ছিল লস্করের বেশ কয়েকজন নেতাও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+