Jammu and Kashmir: কী ঘটেছিল দুর্ঘটনার আগের মুহুর্তে, CCTV-তে প্রকাশ্যে জঙ্গিদের প্ল্যানিং, ড্রোন নিয়ে তল্লাশি
প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণের দিনেই জম্মু-কাশ্মীরের রেসাইয়ে জঙ্গি হামলা। কাটরাগামী তীর্থযাত্রীদের বাস লক্ষ্য করে এলোপাথারি গুলিতে। তার জেরে একেবারে খাদে গিয়ে পড়ে বাস। সেই ভয়াবহ দুর্ঘটনায় কমপক্ষে ১০ জন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে।
আজ সকাল থেকেই সেখানে তল্লাশি অভিযান শুরু করেছে সেনা। ড্রোন নিয়ে চলছে তল্লাশি অভিযান। দুর্ঘটনার আগের মুহূর্তের সিসিটিভি ফুটেজও উদ্ধার করা হয়েছে। জঙ্গিদের এই হামলার ধরন একেবারেই অন্যরকম বলে জানিয়েছে পুলিশ। এর আগে কাশ্মীরে জঙ্গি হামলা হলেও এরকম ভাবে হামলা করা হয়নি। পুরোটাই অন্যরকম ভাবে সাজানো হয়েছে।

রবিবার বিকেলে শিবখোরি মন্দির থেকে বৈষ্ণোদেবী যাচ্ছিল তীর্থযাত্রীদের বাসটি। কাটরার কাছাকাছি তেরিয়াত এলাকায় জঙ্গরা বাসটিকে লক্ষ্য করে গুলি চালায়। জঙ্গিদের এলোপাথারি গুলির জেরে বাসটি নিয়ন্ত্রণ হািরয়ে খাদে পড়ে যায়। ইতিমধ্যেই এনআইএ পৌঁছে গিয়েছে ঘটনাস্থলে। গোটা এলাকা ঘিরে ফেলেছে সেনাবাহিনী। জঙ্গল জুড়ে সকাল থেকে চলছে চিরুণি তল্লাশি। জঙ্গলে কোথাও কোনও গোপন ডেরা জঙ্গিরা করেছে কিনা তা জানতে ড্রোন উড়িয়ে তল্লাশি চালানো হচ্ছে।
অর্থাৎ আকাশপথে চলছে ড্রোনে তল্লাশি আর জঙ্গলের পথে সেনা। সব দিকদিকে জঙ্গিদের ঘিরে ফেলার পরিকল্পনা নিয়ে অভিযান শুরু করেছে ভারতীয় সেনা। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নরকে ফোন করেছেন এই ঘটনা নিয়ে। তিনি মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। যাঁরা এই নারকীয় কাণ্ড করেছে তাঁদের শাস্তি হবেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী।
জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর জানিয়েছেন, প্রধানমন্ত্রী মোদী জঙ্গি হামলায় আহতদের চিকিৎসার সুব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহও এই জঙ্গি হামলার তীব্র নিন্দা করেছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও জঙ্গি হামলার তীব্র নিন্দা করেছেন। এবং দোষী দের অবিলম্বে শাস্তির দাবি জানিয়েছেন।












Click it and Unblock the Notifications