Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Telangana Assembly Election 2023: তেলেঙ্গানায় প্রচারে যোগী! হায়দরাবাদের পর মেহবুবনগরের নাম বদলের প্রতিশ্রুতি

Telangana Assembly Election 2023: তেলেঙ্গানায় নির্বাচনী প্রচারে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শনিবারের পরে রবিবারেও তিনি প্রচার সারেন। বিজেপি ক্ষমতায় এলে হায়দরাবাদ ও মেহবুবনগরের নাম পরিবর্তনের প্রতিশ্রুতি তিনি দিয়েছেন।

প্রসঙ্গত শুক্রবার অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা প্রচারে গিয়ে বলেছিলেন, বিজেপি তেলেঙ্গানায় ক্ষমতায় আসার ৩০ মিনিটের মধ্যে হায়দরাবাদের নাম পরিবর্তন করে ভাগ্যনগর করবে। সেই একই প্রতিশ্রুতি দিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী।

যোগী আদিত্যনাথ

এদিন যোগী আদিত্যনাথ বলেছেন, বিজেপি ক্ষমতায় এলে তেলেঙ্গানার মেহবুবনগরের নাম পরিবর্তন করে পালামুরু রাখা হবে। মেহবুবনগরে একটি নির্বাচনী সমাবেশে ভাষণ দেওয়ার সময় তিনি বলেছেন, তিনি মাফিয়া রাজের বিরুদ্ধে সাধারণ মানুষকে সতর্ক করতে এবং মেহেবুবনগরকে পালামুরু হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করতে তেলেঙ্গানায় এসেছেন। প্রসঙ্গত শনিবার আসিফাবাদে এক সমাবেশে ভাষণ দিতে গিয়ে তিনি বলেছিলেন, বিজেপি তেলেঙ্গানায় ক্ষমতায় এলে হায়দরাবাদের নাম পরিবর্তন করে ভাগ্যনগর রাখা হবে।

মেহবুবনগরের সমাবেশে যোগী আদিত্যনাথ অভিযোগ করেন, তেলেঙ্গানা বিভিন্ন মাফিয়াদের খপ্পরে রয়েছে। তিনি বলেন, ২০১৭ সালের আগে উত্তর প্রদেশে একইরকমের মাফিয়া রাজ ছিল। সেখানে প্রতি দুই থেকে তিন দিনে দাঙ্গা হত। তিনি বলেন, মাফিয়াদের সমান্তরাল সরকার ছিল। কিন্তু ডাবল ইঞ্জিন সরকার সেই মাফিয়া শাসনের অবসান ঘটিয়েছে। পাশাপাশি তিনি দাবি করেছেন, গত সাড়ে ছয় বছরে উত্তর প্রদেশে কোনও দাঙ্গা হয়নি।

যোগী আদিত্যনাথ বলেছেন, সবাই নিশ্চয়ই দেখেছেন, কীভাবে উত্তর প্রদেশে বুলডোজার মাফিয়া ও অপরাধীদের বিরুদ্ধে কাজ করে। এটাই তাদের জন্য সমাধান বলেও মন্তব্য করেন তিনি।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন, তেলেঙ্গানায় কংগ্রেস ও বিআরএস একে অপরের সঙ্গে যোগসাজশ করছে। তিনি আরও বলেন, তাদের কমন ফ্রেন্ড এআইএমআইএম ফেভিকলের মতো কাজ করে ফলে এদের যে কোনও একটিকে ভোট দিলে তিনটিই শক্তিশালী হবে।

প্রচারে যোগী আদিত্যনাথ বলেন, পনেরো বছর আগে ২৬ নভেম্বর মুম্বইয়ে দেশের সব থেকে বড় সন্ত্রাসবাদী হামলা হয়েছিল। কিন্তু নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পরে নতুন ভারত দেখছি। গত ১০ বছরে কোনও সন্ত্রাসবাদী হামলা কিংবা অনুপ্রবেশের ঘটনা ঘটেনি বলে দাবি করেন তিনি। যোগী আদিত্যনাথ বলেন, দেশের মানুষ জানে কীভাবে বিমান হামলা ও সার্জিকাল স্ট্রাইক দিয়ে জবাব দিতে হয়।

প্রসঙ্গত এদিন প্রধানমন্ত্রী মোদী তেলেঙ্গানায় প্রচার সারেন। তিনিও ২৬/১১-র হামলা নিয়ে তৎকালীন কেন্দ্রের কংগ্রেস সরকারকে নিশানা করেন।

যোগী আদিত্যনাথ অভিযোগ করেন, কংগ্রেস অবস্থান নিয়েছিল, দেশের সম্পদের ওপরে মুসলিমদের প্রথম অধিকার থাকা উচিত। ভারতকে বিভাজনের দিকে নিয়ে যেতে চেয়েছিল তারা। কিন্তু দেশের জনগণ সেই পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে। তিনি বলেন, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পরে বলেছিলেন, সম্পদের ওপরে গরিব, কৃষক, যুবক এবং মহিলাদের প্রথম অধিকার রয়েছে। তিনি সবকা সাথ, সবকা বিকাশের স্লোগান দিয়েছিলেন।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী তেলেঙ্গানায় ভোট প্রচারে অযোধ্যায় রাম মন্দির নির্মাণের কথাও উল্লেখ করেন। তিনি বলেন, কংগ্রেস ক্ষমতায় থাকলে এটা সম্ভব হত না। তিনি আরও বলেন, ২০২৪-এর ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে যোগদানের জন্য মেহবুবনগর থেকে অযোধ্যায় পৌঁছতে ভক্তদের জন্য বিশেষ ট্রেনের বন্দোবস্ত করা হবে।

যোগী আদিত্যনাথ অভিযোগ করেন, কংগ্রেস ২০০১ থেকে ২০১৪ সালের মধ্যে তেলেঙ্গানা নিয়ে আন্দোলনের সময় জনগণের অনুভূতি নিয়ে খেলেছিল। অন্যদিকে নতুন রাজ্যে ক্ষমতায় আসার পরে কেসিআর জনগণের স্বপ্নকে ভেঙে দিয়েছেন। তিনি বলেন, বিআরএস সরকার রাজস্ব উদ্বৃত্ত তেলেঙ্গানাকে তিন লক্ষ কোটি টাকার ঋণে জালে ঠেলে দিয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+