Telangana Assembly Elections 2023 Exit Poll: তেলেঙ্গানায় সরকার বদলের আভাস, এগিয়ে কংগ্রেসই
Telangana Assembly Elections 2023 Exit Poll: তেলেঙ্গানায় সরকার বদলের আভাস। লোকসভা ভোটের আগে যা বড় তাৎপর্যপূর্ণ হতে চলেছে। এগজিট পোল মিলে গেলে তা কংগ্রেসের হাসি চওড়া করবে।
তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতির নাম এখন ভারত রাষ্ট্র সমিতি। ২০১৪ সাল থেকে এখানে ক্ষমতায় কে চন্দ্রশেখর রাওয়ের দল। তবে মুখ্যমন্ত্রী হিসেবে চন্দ্রশেখর রাওয়ের হ্যাটট্রিকের সম্ভাবনা নেই বলেই আভাস বুথ ফেরত সমীক্ষায়।

২০১৮ সালের বিধানসভা নির্বাচনে তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি জিতেছিল ৮৮টি আসনে, কংগ্রেস ১৯টি, তেলুগু দেশম পার্টি ২টিতে, বিজেপি ১টি আসনে জিতেছিল। অল ইন্ডিয়া মজলিস-এ ইত্তেহাদুল মুসলিমিন জেতে ৭টিতে। অন্যান্য ও নির্দলের দখলে গিয়েছিল ২টি আসন। ২৫টি আসন বেড়েছিল টিআরএসের। টিডিপির ১৩টি ও কংগ্রেসের ২টি আসন কমেছিল।
তেলেঙ্গানা বিধানসভায় ম্যাজিক ফিগার ৬০টি আসন। ইন্ডিয়া টিভি-সিএনএক্স দাবি করছে, বিআরএস এবার পেতে পারে ৩১ থেকে ৪৭টি আসন। কংগ্রেস জোটের দখলে যেতে পারে ৬৩ থেকে ৭৯টি আসন। বিজেপি জোট ২ থেকে ৪টি আসন পেতে পারে। আইমিম ৫ থেকে ৭টি আসনে জিততে পারে।
জন কি বাতের এগজিট পোল অনুযায়ী বিআরএস ৪০ থেকে ৫৫, কংগ্রেস জোট ৪৮ থেকে ৬৪, বিজেপি ৭ থেকে ১৩ ও আইমিম ৪ থেকে ৭টি আসন পেতে পারে। রিপাবলিক টিভি-ম্যাট্রিজের এগজিট পোল অনুযায়ী, বিআরএস ৪৬ থেকে ৫৬, কংগ্রেস জোট ৫৮ থেকে ৬৮, বিজেপি জোট ৪ থেকে ৯ ও আইমিম ৫ থেকে ৭টি আসন পেতে পারে।
টিভি নাইন ভারতবর্ষ-পোলস্ট্র্যাটের এগজিট পোল বিআরএসকে দিয়েছে ৪৮ থেকে ৫৮টি আসন, কংগ্রেস জোট পেতে পারে ৪৯ থেকে ৫৯টি আসন, বিজেপি জোট ৫ থেকে ১০টি আসন পেতে পারে। আইমিম পেতে পারে ৬ থেকে ৮টি আসন।












Click it and Unblock the Notifications