Telangana Assembly Election 2023: কংগ্রেসকে সমর্থন, ভোটে না লড়ার সিদ্ধান্ত YSR তেলেঙ্গানা পার্টির
তেলেঙ্গানায় ভোটের প্রস্তুতি তুঙ্গে। ৩০ নভেম্বর এখানে ভোট গ্রহণ। তার আগে বড় সিদ্ধান্ত নিয়েছে ওয়াইএসআর কংগ্রেসে। তেলেঙ্গানায় কংগ্রেসকে সমর্থন জানিয়েছে তারা। সেকারণে ভোটে না লড়ার সিদ্ধান্ত নিয়েছে ওয়াইএসআর কংগ্রেস।
ওয়াইএসআর তেলেঙ্গানা পার্টির তরফে জানানো হয়েছে যে তারা কংগ্রেসকে সমর্থন জানিয়েছে। তার পরে তাঁরা আবার প্রার্থী দিলে ভোট ভাগাভাগির সম্ভাবনা রয়েছে। এতে হিতে বিপরিত হবে। এবং সুযোগ পেয়ে যাবে কেসিআরের দল। সেই ভোট ভাগাভাগি তারা হতে দিতে চান না বলেই তেলেঙ্গানায় এবার িনর্বাচনে লড়বে না ওয়াইএসআর তেলেঙ্গানা পার্টি।

কেসিআরকে গদি থেকে সরাতে হলে এটা ছাড়া উপায় নেই বলেই জানিয়েছেন তাঁরা। কারণ ভোট ভাগের সুযোগ কোনও ভাবেই কেসিআরের দলকে নিতে দেওয়া যাবে না। ওয়াইএসআরক তেলেঙ্গানা পার্টির নেত্রী জানিয়েছেন, যেভাবে তেলেঙ্গানার সম্পদ নষ্ট করা হচ্ছে তা কোনও ভাবেই আর হতে দেওয়া যাবে না।
শুধুমাত্র কেসিআরের জন্যই তেলেঙ্গানার মতো সম্পদশালী রাজ্য দুঃস্থ অবস্থায় পড়ে রয়েছে। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াইএস জগনমোগনের বোন শর্মিলা ওয়াইএসআ র তেলেঙ্গানা পার্টির প্রধান নেত্রী। তিনি সাংবাদিক বৈঠক করে একথা ঘোষণা করেছেন। বৃহত্তর স্বার্থেই এই সিদ্ধান্ত তিিন নিচ্ছেন বলে জানিয়েছেন। এবার তেলেঙ্গানায় ত্রিমুখী লড়াই হচ্ছে। বিআরএস, কংগ্রেস এবং বিজেপি।












Click it and Unblock the Notifications