নির্বাচনের আগেই যাদব পরিবারে ভাঙন, নীতীশের দলের হয়ে প্রচার লালপ্রসাদের পুত্রবধূর

নীতিশ কুমারের হয়ে ভোটের ময়দানে এবার লালু প্রসাদ যাদবের পুত্রবধূ ঐশ্বর্য রাই৷ বিহারের বিধানসভা নির্বাচনে নীতিশ কুমারের দলের হয়ে ভোট প্রচার সারলেন তিনি৷ তাঁর বাবা চন্দ্রিকা রাইয়ের হয়ে পরসায় ভোট প্রচার করেন তিনি৷ মানুষের কাছে আর্জি জানান, তাঁর বিরুদ্ধে হওয়া অবিচারের জবাব দিতে হবে ভোটের মাধ্যমে।

তেজ প্রতাপের সঙ্গে বিয়ে ঐশ্বর্য রাইয়ের

তেজ প্রতাপের সঙ্গে বিয়ে ঐশ্বর্য রাইয়ের

২০১৮ সালে লালু প্রসাদ যাদবের বড় ছেলে তেজ প্রতাপের সঙ্গে বিয়ে হয় বিশিষ্ট রাজনীতিক চন্দ্রিকা রাইয়ের মেয়ে ঐশ্বর্য রাইয়ের৷ বেশ কিছুদিন আগে পরিবারের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ তোলেন তিনি৷ অভিযোগ, পরিবারের লোকেরা তাঁর উপর প্রায়ই অত্যাচার চালাতেন৷ এরপরেই তিনি শ্বশুরবাড়ি ছেড়ে চলে আসেন৷ কোর্টে বিবাহ বিচ্ছেদের মামলাও করেন৷ বর্তমানে মামলাটি বিচারাধীন রয়েছে৷

পারিবারিক তিক্ততার জেরে লালুর হাত ছাড়েন চন্দ্রিকা

পারিবারিক তিক্ততার জেরে লালুর হাত ছাড়েন চন্দ্রিকা

চন্দ্রিকা রাই এর আগে আরজেডির সদস্য ছিলেন৷ কিন্তু, পারিবারিক তিক্ততার জেরে তিনি লালু প্রসাদের হাত ছেড়ে নীতিশের হাত ধরেন৷ এবছর বিধানসভা নির্বাচনে জেডিইউর হয়ে পরসা থেকে লড়ছেন তিনি৷ ১৯৮৫ থেকে ২০০৫ সালের মধ্যে পরসা থেকে পাঁচবার জয়ী হয়েছেন চন্দ্রিকা রাই৷ এবার তিনি দল বদলে নীতীশের পাশে।

লালুর দলের বিরুদ্ধে ময়দানে ঐশ্বর্য

লালুর দলের বিরুদ্ধে ময়দানে ঐশ্বর্য

এদিন বাবার হয়ে পরসায় রোড শো করেন ঐশ্বর্য৷ তাঁর বিরুদ্ধে হওয়া অবিচারের বিরুদ্ধে মানুষকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি৷ আগামী ৩ নভেম্বর পসরায় হতে চলেছে নির্বাচন৷ ফলাফল ১০ নভেম্বর৷ ঐশ্বর্য রাইয়ের ভোট প্রচার কি আদৌ কাজে লাগবে? এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহলের একাংশ৷

চন্দ্রিকার প্রচারে গিয়ে অসম্মানিত হন নীতীশ

চন্দ্রিকার প্রচারে গিয়ে অসম্মানিত হন নীতীশ

এর আগে জেডিইউ প্রার্থী তথা প্রাক্তন আরজেডি নেতা চন্দ্রিকা রাইয়ের হয়ে প্রচারে গিয়েছিলেন নীতীশ কুমার। আরজেডি সুপ্রিমো লালুপ্রাসেদর খাশ মানুষ বলে পরিচিত ছিলেন চন্দ্রিকা। এহেন নেতার ভোট ভিক্ষা চাইতে গিয়েই অসম্মানিত হতে হয় নীতীশকে। জনসভায় উঠল লালু বন্দনার স্লোগান। যার জেরে রেগে গিয়ে ধমক দিতে শোনা যায় নীতীশ কুমারকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+