সম্পর্কে ‘না’ পরিবারের! যৌনাঙ্গ কেটে খুন করা হল কিশোরকে, মূল অভিযুক্তের বাড়ির সামনেই জ্বলল চিতা

সম্পর্কে ‘না’ পরিবারের! যৌনাঙ্গ কেটে খুন করা হল কিশোরকে, মূল অভিযুক্তের বাড়ির সামনেই জ্বলল চিতা

খুন, জখম, রাহাজানি সহ বিভিন্ন সামাজিক অপরাধের নিরিখে বরাবরই শীর্ষ তালিকায় থেকেছে বিহার। এবার এমনকী জাতপাতের নামে হত্যার কারণেই কুখ্যাতি রয়েছে এই রাজ্যের। এবার প্রেমের শাস্তি হিসাবে নৃশংস ভাবে খুন হতে হল বিহারের মুজাফ্ফরপুরের এক কিশোরকে। আর তার জেরেই চূড়ান্ত উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। এমনকী অভিযুক্তদের বাড়ির সামনেই নাবালকের শেষকৃত্যও সারেন উত্তেজিত জনতা।

সম্পর্কে ‘না’ পরিবারের! যৌনাঙ্গ কেটে খুন করা হল কিশোরকে, মূল অভিযুক্তের বাড়ির সামনেই জ্বলল চিতা

সূত্রের খবর, গত শুক্রবার রাতে কান্তি থানার অন্তর্গত রেপুরা রামপুরশাহ গ্রামে। ওই গ্রামেরই ছেলে সৌরভ কুমারের সঙ্গে প্রণয়ের সম্পর্ক গড়ে উঠেছিল পাশের গ্রাম সোর্বাতার এক কিশোরীর। শুক্রবার রাতে প্রেমিকার সঙ্গে দেখা করতেই সোর্বাতা গ্রামে যান সৌরভ। আর সেখানেই ঘটে বিপত্তি। সৌরভকে দেখেই তাকে বেধড়ক মারধর শুরু করেন কিশোরীর পরিবারের লোকজন। দীর্ঘক্ষণ ধরে চলে গণপিটুনি।

অভিযোগ, শুধুমাত্র গণধোলাই দিয়েই ক্ষান্ত থাকেনি কিশোরীর পরিবার। প্রেমের শাস্তি হিসাবে সৌরভের যৌনাঙ্গও কেটে নেওয়া হয়। নির্মম অত্যাচার সহ্য করতে না পেরে ঘটনাস্থলেই জ্ঞান হারায় ওই কিশোর। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাতেও আর শেষ রক্ষ হয়নি। রাতেই মৃত্যু হয় তার। এদিকে গোটা ঘটনার কথা জানতে পেরে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কান্তি থানার পুলিশ।

এদিকে সৌরভের মৃত্যুর খবর চাউর হতেই ভয়ঙ্কর চেহারা নেয় গোটা এলাকা। অভিযুক্তদের বাড়ি ঘিরে ফেলে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। সৌরভের প্রেমিকার পরিবারের সদস্য তথা মূল অভিযুক্ত সুশান্ত পাণ্ডের বাড়ির সামনেও চলে ভাঙচুর, বিক্ষোভ। এমনকী প্রতিবাগ স্বরূপ তাদের বাড়ির সামনেই সৌরভের শেষকৃত্যও সারা হয়। এদিকে এই ঘটনায় ইতিমধ্যেই লিখিত অভিযোগও দায়ের হয়েছে। মূল অভিযুক্ত সহ বেশ কয়েকজন এখনও পর্যন্ত গ্রাম ছাড়া হয়েছেন। তাদের খোঁজ চালাচ্ছে পুলিশ। অন্যদিকে অভিযুক্তদের বাড়ির সামনে বিক্ষোভ দেখানোয় উল্টে তিন বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+