কৃষকদের 'দিল্লি চলো' অভিযানে ফের রণক্ষেত্র শম্ভু বর্ডার, ফাটল কাঁদানে গ্যাসের সেল, চলল জলকামান

শম্ভু বর্ডারে লাগাতার চলছে কৃষক বিক্ষোভ। একাধিক দাবি নিয়ে দিল্লির দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করছেন কৃষকরা। কিন্তু বারবার আন্দোলনরত কৃষকদের পথ আটকানোর জন্য বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে প্রশাসন। শনিবার তেমনই কৃষকদের আটকাতে রীতিমতো কাঁদানে গ্যাসের সেল ফাটালেন হরিয়ানা পুলিশ। একইসঙ্গে কৃষকদের মিছিল ছত্রভঙ্গ করার জন্য আনা হয় জলকামান।

শনিবার দুপুরের পর থেকে পাঞ্জাব-হরিয়ানা সীমান্তে অবস্থিত শম্ভু বর্ডারে প্রতিবাদ স্থল থেকে কৃষকদের ১০১ সদস্যের একটি দল দিল্লির দিকে পদযাত্রা শুরু করে। আর সেই মিছিল ছত্রভঙ্গ করার জন্যই পদক্ষেপ নিয়েছে প্রশাসন। প্রথমে ব্যারিকেড করে কৃষকদের থামানোর চেষ্টা করা হয়। এরপরে ব্যারিকেট ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন আন্দোলনকারী কৃষকরা। তাদের ছত্রভঙ্গ করার জন্য খাটানো হয় কাঁদানে গ্যাসের সেল, ছোঁরা হয় জলকামান।

শনিবার ফের শান্তিপূর্ণভাবে মিছিল করে, 'দিল্লি চলো' অভিযানের ডাক দেওয়া হয়। এরপর পরিস্থিতি সামাল দিতে সতর্ক হয়েছে প্রশাসন। জানা গিয়েছে, আম্বালার কিছু অংশে শনিবার থেকে বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা। একইসঙ্গে মোতায়েন করা হয়েছে বিরাট পুলিশ বাহিনী।

উল্লেখ্য, ফসলের ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধি, কৃষি ঋণ মুকুব, কৃষকদের পেনশন প্রদান সহ একাধিক দাবি নিয়ে দীর্ঘদিন ধরে অবস্থান বিক্ষোভ চালাচ্ছেন আন্দোলনকারী কৃষকরা। কৃষকদের আপাতত আন্দোলন তুলে নেওয়ার কথা বলেছে সুপ্রিম কোর্ট। আন্দোলকারীদের হাইওয়ে থেকে সরে যেতে বলা হয়েছে। তবে শনিবার সংযুক্ত কিষান মোর্চা এবং কিষান মজদুর মোর্চার পক্ষ থেকে পুনরায় দিল্লি চলো অভিযানের ডাক দেওয়া হয়। আর যা ঘিরেই রণক্ষেত্র হয়ে ওঠে শম্ভু সীমান্ত এলাকা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+