স্কুলের শিক্ষক চুমু খাচ্ছেন মহিলা সহকর্মীকে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও
স্কুলের শিক্ষক চুমু খাচ্ছেন মহিলা সহকর্মীকে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও
রাজস্থানের কারাউলি গ্রামের এক সরকারি স্কুলের শিক্ষক তাঁরই মহিলা সহকর্মীকে স্কুলের মধ্যেই চুমু খেলেন। যার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই তা ভাইরাল হয়ে যায়। এ প্রসঙ্গে রাজ্য সরকারের এক মন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি বিষয়টি সম্পর্কে অবগত না কহওয়ার ভান করেন।

কি রয়েছে ভাইরাল ভিডিওটিতে
সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া ভিডিওটিতে দেখা গিয়েছে, তিনজন শিক্ষক–শিক্ষিকা মঞ্চে রয়েছেন। এরপর আচমকাই একজন পুরুষ শিক্ষক তাঁর পাশে বসে মহিলা শিক্ষকের দিকে ঝুঁকে পড়ে এবং সমস্ত শিক্ষার্থীদের সামনে মহিলার গালে চুমু খান। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে এটা বুঝতে পারার পরই নড়েচড়ে বসে স্কুল কর্তৃপক্ষ এবং তদন্ত শুরু করে। এই ঘটনাটি ঘটে হিনাদন ব্লকের কারাউলি গ্রামের উচ্চমাধ্যমিক স্কুলে এ বছর। ভিডিওতে এও দেখা গিয়েছে যে শিক্ষক মহিলার গালে চুমু দেওয়ার পর সব ছাত্ররা একসঙ্গে চেঁচিয়ে ওঠে। প্রাথমিকভাবে জানা গিয়েছে যে বিদ্যালয়ের কর্তৃপক্ষ এই ঘটনার বিষয়টি স্বীকার করেছে এবং যে শিক্ষককে প্রায় নির্লজ্জ ও আত্মবিশ্বাসের সঙ্গে স্কুলের নিয়ম লঙ্ঘন করতে দেখা যায় তাঁর বিরুদ্ধে এখনও কোনও যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
উদাসীন রাজ্যের উচ্চ শিক্ষা মন্ত্রী
এ প্রসঙ্গে রাজস্থানের উচ্চ শিক্ষামন্ত্রী বনওয়ার সিং ভাটিকে প্রশ্ন করা হলে তিনি এই ঘটনাকে খুব একটা গুরুত্ব দিতে চাননি। তার বদলে তিনি সংবাদমাধ্যমদের জানিয়েছেন যে জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠান তৈরি হতে চলেছে রাজস্থানে।
গুজরাটেও ঘটে একই ধরনের ঘটনা
একই ধরনের ঘটনা ঘটেছিল গুজরাটের দাহোদ জেলায় ২০১৮ সালের নভেম্বরে। দুই স্কুল শিক্ষক–শিক্ষিকার ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ভাইরাল হয়ে যায় সোস্যাল মিডিয়াতে। প্রাথমিক স্কুল শিক্ষকদের এ ধরনের কুকীর্তির ফলে তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়। পড়ুয়াদের অভিভাবকরাই এ বিষয়ে জেলার প্রাথমিক শিক্ষা আধিকারিকের কাছে অভিযোগ জানান।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications