NEET-UG Exam: মোদীর রাজ্যে টাকার বিনিময়ে নিট পরীক্ষায় প্রশ্নপত্রের সমাধান, আটক শিক্ষক সহ আরও দুই
পশ্চিমবঙ্গে শিক্ষা দুর্নীতি নিয়ে তৃণমূল সরকারকে বার বার আক্রমণ করে বিজেপি শিবির। এবার খোদ নরেন্দ্র মোদী-অমিত শাহের রাজ্যেই শিক্ষাক্ষেত্রে বেনিয়মের বিতর্ক দেখা দিল। টাকার বিনিয়মে নেট পরীক্ষায় পাশ করিয়ে দেওয়ার অভিযোগ উঠল খোদ শিক্ষকদের বিরুদ্ধে। যা নিয়ে শুরু হয়েছে তোলপাড়।
গুজরাতের পঞ্চমহল জেলার গোধরায় একজন স্কুল শিক্ষক এবং অন্য দু'জনের বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা নথিভুক্ত করা হয়েছে। নিট ইউজি প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণকারী ছয় পরীক্ষার্থীকে ১০ লক্ষ টাকার বিনিময়ে তাদের প্রশ্নপত্র সমাধান করার প্রতিশ্রুতি দিয়েছিলেন পরীক্ষার দায়িত্বে থাকা এক শিক্ষক। কিন্তু জেলা প্রশাসনের তৎপরতায় ধরা পড়ে গেলেন অভিযুক্তরা।

এফআইআর অনুযায়ী, নিট পরীক্ষায় দুর্নীতিচক্রের খবর পেয়ে রবিবার গোধরার ওই স্কুলে পৌঁছে যান পঞ্চমহলের জেলাশাসক। সেখানেই তুষার ভট্ট নামে পদার্থবিদ্যার এক শিক্ষক এবং পরশুরাম রায় ও আরিফ ভোরা নামে দুই ব্যক্তিকে হাতে না হাতে ধরে। যাদের নামে দুর্নীতির অভিযোগ উঠেছে। তিন জনের বিরুদ্ধেই মামলা দায়ের হয়েছে। পুলিশ জানিয়েছে, তুষার ওই কেন্দ্রে নিট পরীক্ষার দায়িত্বে ছিলেন।
জেলার অতিরিক্ত কালেক্টর এবং জেলা শিক্ষা অফিসারের একটি দল পরীক্ষার দিন স্কুলে পৌঁছে ভট্টকে জিজ্ঞাসাবাদ করে। যখন তারা তার মোবাইল ফোন চেক করে, তারা ১৬ জন পরীক্ষার্থীর একটি তালিকা উদ্ধার করে। সেই তালকিয়া কয়েকজন পরীক্ষার্থীর নাম, রোল নম্বর এবং পরীক্ষার কেন্দ্র সহ গুরুত্বপূর্ণ তথ্য ছিল যা তাঁর হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠানো হয়েছিল।
জেলা শিক্ষা অফিসার কিরিট প্যাটেল জানিয়েছেন, তালিকা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, ভাট বলেছিলেন যে এরা এমন প্রার্থী যারা তার কেন্দ্রে নিট পরীক্ষা দেবেন। তিনি স্বীকার করেছেন যে এই ছয়জন পরীক্ষার্থীর প্রশ্নপত্র সমাধান করার জন্য প্রত্যেককের কাছ থেকে ১০ লক্ষ টাকা চেয়েছিলেন, অভিযুক্ত শিক্ষকের গাড়ি থেকে ৭ লক্ষ টাকা উদ্ধার হয়। যেগুলি তিনি পরীক্ষার্থীদের কাছ থেকে অগ্রিম হিসাবে নিয়েছিলেন।
কয়েকদিন আগে পরীক্ষার খাতায় জয় শ্রীরাম লিখে নম্বর দেওয়ার অভিযোগ উঠেছিল উত্তরপ্রদেশে। শুধু বাংলা নয় শিক্ষা নিয়ে দুর্নীর্তি গোটা দেশের উদ্বেগের বিষয় হয়ে উঠছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications