সংস্থার চেয়ারম্যান পদে সাইরাসের পুনর্নিয়োগের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিমকোর্টে টাটা সন্স
গতমাসের ১৮ ডিসেম্বর জাতীয় কোম্পানি ট্রাইবুনাল ঘোষণা করে যে ফের টাটা গ্রুপের চেয়ারম্যান পদে বসবেন সাইরাস মিস্ত্রি। এবার এই সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন জানিয়ে সুপ্রিমকোর্টের দ্বারস্থ হল টাটা সনস কতৃপক্ষ।

কী বলে ট্রাইবুনাল?
এর আগে জাতীয় কোম্পানি ট্রাইবুনালের তরফে বলা হয়, সাইরাসকে সরিয়ে এন চন্দ্রাকে চেয়ারম্যান পদে বসানোকে একেবারেই বেআইনি ছিল। এরপরেই অবিলম্বে সাইরাল মিস্ত্রিকে টাটা গ্রুপের চেয়ারম্যান পদে বসানোর নির্দেশ দেয় ট্রাইবুনাল।

সাইরাসকে পদ ফেরাতে একমাস সময়
সাইরাসকে পদ ফিরিয়ে দেওয়ার জন্য একমাস সময় দেওয়ার হয়েছে রতন টাটাদের। তারমধ্যে টাটার পক্ষ থেকে আবেদন জানানো যাবে বলেও জানিয়েছিল ট্রাইবুনাল। সেই মতোই আজ শীর্ষ আদালতে গেল টাটা কতৃপক্ষ। কোম্পানি ট্রাইবুনালে মুম্বই বেঞ্চে নিজের অপসারণকে চ্যালেঞ্জ জানিয়ে আবেদন করেছিলেন সাইরাস মিস্ত্রি। এছাড়াও আরও দুটি বিনিয়োগকারী সংস্থা এই আবেদন জানিয়েছিল।

২০১৬ সালে সরানো হয় সাইরাসকে
২০১২ সালে রতন টাটা অবসর ঘোষণা করার পর সাইরাস মিস্ত্রিকে টাটা সন্সের চেয়ারম্যান পদে বসানো হয়েছিল। কিন্তু তারপরে ২০১৬ সালে তাঁর বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ এনে সাইরাস মিস্ত্রিকে চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হয়। তাঁর জায়গায় বসেন এন চন্দ্র। তারপরেই সাইরাস মিস্ত্রির পারিবারিক সংস্থা এবং অংশীদাররা টাটা সন্স এবং রতন টাটার বিরুদ্ধে কোম্পানি ট্রাইবুনালে আবেদন জানান। সেই প্রেক্ষিতেই অই রায় দিেয়ছে কোম্পানি ট্রাইবুনাল।
-
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট












Click it and Unblock the Notifications