Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সংসদের প্রথম অধিবেশনের শুরু থেকেই সরকারকে নিশানা! হাল ফেরাতে কংগ্রেসকে আর কী পরামর্শ মমতার

২০১৯-এর তুলনায় লোকসভায় বিজেপির শক্তি কমেছে। বাংলা থেকেও বিজেপির শক্তি কমেছে। অন্যদিকে তৃণমূলের শক্তি বৃদ্ধি পেয়েছে। সেই পরিস্থিতিতে ইন্ডিয়া ব্লকে বাড়তি গুরুত্ব আদায় করতে চায় তৃণমূল। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই কংগ্রেসের সঙ্গে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের আলোচনা হয়েছে।

মমতা বন্দ্যোপাধ্যায়, কংগ্রেসের শীর্ষ নেতৃত্বকে জানিয়েছেন, অপেক্ষা করা কিংবা সময় না দিয়ে সংসদের প্রথম অধিবেশনের শুরু থেকেই মোদী নেতৃত্বাধীন জোট সরকারকে আক্রমণে যেতে হবে।

mamata banerjee

দূরত্ব কমাতে কংগ্রেসের পদক্ষেপ
লোকসভা নির্বাচনে বাংলায় বাম-কংগ্রেসের জোট হয়েছিল। সেখানে কংগ্রেস মাত্র একটি আসন পেয়েছে। আসন হারিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। রাজ্যে কংগ্রেসের লড়াই ছিল বিজেপির পাশাপাশি তৃণমূলের বিরুদ্ধেও। সেই পরিস্থিতিতে রাজ্যে কংগ্রেস তাদের হাল ফেরাতে ব্যর্থ হয়েছে। তারপরেই কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব তৃণমূলের সঙ্গে দূরত্ব কমাতে পদক্ষেপ গ্রহণ করেছে।

কংগ্রেসকে মমতার পরামর্শ
মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের শীর্ষ নেতৃত্বকে জানিয়েছেন, ইন্ডিয়া ব্লককে অবিলম্বে সংসদের অভ্যন্তরে এবং বাইরে বিজেপি নেতৃত্বাধীন জোটকে নিশানা করতে হবে। তাঁর দাবি অনুযায়ী, লোকসভা নির্বাচনে সাধারণ মানুষ ভোট দিয়েছেন নরেন্দ্র মোদী ও অমিত শাহদের শাসনের বিরুদ্ধে।

সূত্রের খবর অনুযায়ী, গত বৃহস্পতিবার নবান্নে আসা কংগ্রেস নেতা পি চিদাম্বরমকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, এই মাসের শুরুর দিকে এক্সিট পোলের সঙ্গে শেয়ার বাজারের যোগাযোগ ইস্যু হোক কিংবা বাংলায় সাম্প্রতিক রেল দুর্ঘটনায় যাত্রী নিরাপত্তা কিংবা নিট-ইউজির প্রশ্ন ফাঁসের বিষয়টি নিয়ে এনডিএ সরকারকে শুরু থেকে চেপে ধরা হোক। আলোচনায় উঠে এসেছিল পশ্চিমবঙ্গের উন্নয়নে কল্যাণমূলক প্রকল্পে কেন্দ্রীয় তহবিলের মুক্তির বিষয়ও। মমতা বন্দ্যোপাধ্যায় এব্যাপারে ইন্ডিয়া ব্লকের অন্য দলগুলির সমর্থন চেয়েছেন বলে জানা গিয়েছে।

এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসকে বলেছেন, ইন্ডিয়া ব্লককে সম্নিলিতভাবে আন্দোলন করে তিনটি নতুন ফৌজদারি আইন বাস্তবায়ন স্থগিত করতে হবে এবং সেগুলির সংসদীয় পর্যালোচনার দাবি জানাতে হবে। কারণ আগের মেয়াদে সংসদে বিল পাশ করানোর সময় সংসদের উভয় কক্ষ থেকে ১৪৬ জন বিরোধী সাংসদকে সাসপেন্ড করা হয়েছিল।

চিদাম্বরমের আশ্বাস
সূত্রের খবর অনুযায়ী, পি চিদাম্বরম সংসদের ভিতরে ও বাইরে তৃণমূলের সঙ্গে কংগ্রেসের ভাল করে সমন্বয়ের আহ্বান জানান। পাশাপাশি তিনি ইন্ডিয়া ব্লকের অ্যাজেন্ডা নির্ধারণে সিপিআইএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির ভূমিকা নিয়ে উদ্বেগ সমাধানের আশ্বাস দিয়েছেন বলে জানা গিয়েছে। বিরোধী জোট ঐক্যমত্যের ভিত্তিতে পরিচালিত হবে বলেও আশ্বস্ত করেছেন তিনি। কংগ্রেসের একটি অংশ বলছে, অধীর চৌধুরী এবার লোকসভা না থাকায় তৃণমূলের সঙ্গে সমন্বয়ের কাজটি সহজ হবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+