এবার তামিলনাড়ুতেও ওমিক্রন আক্রান্তের খোঁজ! নাইজেরিয়া ফেরত এক ব্যক্তির রিপোর্ট পজেটিভ
তামিলনাড়ুতে (Tamilnadu) প্রথম ওমিক্রন (Omicron) আক্রান্তের হদিশ। আক্রান্ত ব্যক্তি সম্প্রতি নাইজেরিয়া (Negeria) থেকে ফিরেছেন। আক্রান্ত ব্যক্তি ছাড়াও তাঁর সংস্পর্শে আসা আরও সাতজনকে গুইন্ডি কিং ইনস্টিটিউটে আইসোলেশনে র
তামিলনাড়ুতে (Tamilnadu) প্রথম ওমিক্রন (Omicron) আক্রান্তের হদিশ। আক্রান্ত ব্যক্তি সম্প্রতি নাইজেরিয়া (Negeria) থেকে ফিরেছেন। আক্রান্ত ব্যক্তি ছাড়াও তাঁর সংস্পর্শে আসা আরও সাতজনকে গুইন্ডি কিং ইনস্টিটিউটে আইসোলেশনে রাখা হয়েছে। এদিন এমনটাই জানিয়েছেন, স্বাস্থ্যমন্ত্রী মা সুব্রামনিয়ান।

তামিলনাড়ুতে ওমিক্রম আক্রান্তদের জন্য বিশেষ ব্যবস্থা
তামিলনাড়ুতে ওমিক্রন আক্রান্তদের চিকিৎসার জন্য সরকারি হাসপাতালগুলিতে বিশেষ ওয়ার্ড তৈরি রাখা হয়েছে। জোর দেওয়া হচ্ছে নজরদারি এবং টেস্টিং-এর ওপরে। জেলা সদর হাসপাতালগুলি এবং মেডিক্যাল কলেজগুলিতে ৫০ থেকে ১৫০ টি চিহ্নিত করে রাখা হয়েছে। পাশাপাশি হাসপাতালগুলিতে চিকিৎসার জরুরি সরঞ্জাম এবং অক্সিজেন সরবরাহ ব্যবস্থার দিকে নজর দেওয়া হয়েছে।

কেরলে আক্রান্ত বেড়ে ৫
বুধবার কেরলে নতুন করে ৪ জন ওমিক্রন আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে। যার জেরে এই স্ট্রেনে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫।

দেশে আক্রান্তের সংখ্যা ৭৩
এই মুহূর্তে মহারাষ্ট্রে ৩২, রাজস্থানে ১৭, দিল্লিতে ৬, গুজরাতে ৪, কর্নাটকে ৩, তেলেঙ্গানায় ২, কেরলে ৫, অন্ধ্রে ১, চণ্ডীগড়ে ১, পশ্চিমবঙ্গে ১ এবং তামিলনাড়ুতে ১ জন আক্রান্ত। সব মিলিয়ে সারা দেশে আক্রান্তের সংখ্যা ৭৩।

তামিলনাড়ুতে করোনা বিধিনিষেধ বাড়ানো হয়েছে ৩১ জানুয়ারি পর্যন্ত
গত সপ্তাহের তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছিলেন, ৫৮৫৮ জন বিলেত ফেরতের মধ্যে ৫২৪৯ জন ১১ টি বেশি আক্রান্ত দেশে থেকে এসেছেন। ছয়জনের দেশে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টের খোঁজ পাওয়া গিয়েছে। এই ছয়জনের নমুনা ব্যাঙ্গালোরের পরীক্ষাগারে পাঠানো পয়েছে পরবর্তী পরীক্ষার জন্য। যাঁদের রিপোর্ট পজিটিভ এসেছে, তাঁরা ব্রিটেন, আমেরিকা এবং সিঙ্গাপুর থেকে এসেছেন। অন্যদিকে তামিলনাড়ুতে বর্তমানে চালু থাকা করোনা বিধিনিষেধ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications