যৌনচক্র চালানোর অভিযোগে গ্রেফতার এই জনপ্রিয় অভিনেত্রী!
সোমবার চেন্নাইয়ের ইস্ট কোস্ট রোডের একটি বেসরকারি রিসর্টে সেক্স-র্যাকেট চালানোর অভিযোগে জনপ্রিয় তামিল অভিনেত্রী সঙ্গীতা বালানকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার চেন্নাইয়ের ইস্ট কোস্ট রোডের একটি বেসরকারি রিসর্টে সেক্স-র্যাকেট চালানোর অভিযোগে জনপ্রিয় তামিল অভিনেত্রী সঙ্গীতা বালানকে গ্রেফতার করেছে পুলিশ। এক সূত্র মারফত খবর পেয়ে ওই রিসর্টে অভিযান চালায় তারা। সঙ্গীতা বালানের সঙ্গে এই কাজে জড়িত থাকার অভিযোগে অপর এক ব্যাক্তিকেও গ্রেফতার করা হয়েছে। রিসর্টটি থেকে উদ্ধার করা হয় ভিন রাজ্যের তিন মহিলাকেও। সঙ্গীতা ও এই ব্যক্তি দুজনকেই এদিন এগমোরের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তোলা হয়।

১৯৯৬ সালে 'করুপপু রোজা' ফিল্ম দিয়ে তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন সঙ্গীতা। কয়েকটি সিনেমাতে চরিত্রাভিনেতা হিসেবেও কাজ করেছেন। চেলেমি বা এভালের মতো জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠানেও তিনি অংশ নিয়েছেন। তাঁর অভিনিত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে আছে উনমাই, তামিলসেলভানুম, থানিয়ার, আঞ্জালুম ইত্যাদি। এই মাপের একজন অভিনেত্রী এরকম জঘন্য কাজে জড়িয়ে পড়ায় স্বাভাবিকভাবেই তামিল ফিল্ম ইন্ডাস্ট্রি বিস্মিত। বিস্মিত সঙ্গীতার ভক্তরাও।
হাই প্রোফাইল যৌনচক্রের সঙ্গে ফিল্ম ইন্ডাস্ট্রির পরিচিট মুখের জড়িয়ে পড়াটা অবশ্য নতুন কিছু নয়। ২০১৭ সালের ডিসেম্বরে হায়দরাবাদ পুলিশ এরকমই এক হাই প্রোফাইল সেক্স-র্যাকেট'এ অভিযান চালিয়েছিল। সেখানেও খোঁজ মিলেছিল তেলেগু ও বাংলা চলচ্চিত্র শিল্পের দুই পরিচিত মুখের।

ভারতে যৌন চক্রের ব্যবসা ক্রমে বাড়ছে। এই চক্রগুলি বর্তমানে পুলিশের বিশেষ মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে এই ব্যবসায় প্রচুর পরিমাণে অপ্রাপ্তবয়স্ক জড়িত থাকায় এটা অত্যন্ত উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। ২০০৯-এ প্রকাশিত এক রিপোর্টে বলা হয়েছিল, ভারতে আনুমানিক ১২ লক্ষ শিশু পতিতাবৃত্তিতে জড়িত। ততকালীন সিবিআই প্রধান অশ্বিনী কুমার জানিয়েছিলেন, ভারত এই ব্যবসার জন্য এক অনন্য স্থান। কারণ একই সঙ্গে এই দেশ পতিতা বৃত্তির সোর্স, ট্রানজিট নেশন এবং ডেস্টিনেশনও।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications