হামলার পরিকল্পনা ছিল সুবিশাল, তাহাউরের নজরে ছিল কুম্ভ মেলা, মুম্বইয়ের জল বায়ু বিহার!
২০০৮ সালের মুম্বই সন্ত্রাসী হামলার অন্যতম মূলচক্রী তাহাব্বুর রানা শুধু মুম্বই নয়, তার লক্ষ্য ছিল ভারতের আরও একাধিক গুরুত্বপূর্ণ স্থান। জাতীয় তদন্ত সংস্থার (NIA) প্রাক্তন মহাপরিদর্শক লোকনাথ বেহেরা জানিয়েছেন, রানার নজরে ছিল হরিদ্বারের কুম্ভমেলা, রাজস্থানের পুষ্কর মেলা এবং দক্ষিণ ভারতের কোচিনের নৌ ঘাঁটি ও শিপইয়ার্ড।
বেহেরা আরও জানিয়েছেন, পুষ্কর মেলায় রানা গোয়েন্দা তৎপরতা চালিয়েছিল এবং কোচিনে সে কিছু স্থানীয় ব্যক্তিকে নিয়োগ করেছিল, যাতে তারা গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা স্থাপনাগুলোর রেকি করতে পারে। আর এই ভাবেই একাধিক গুরুত্বপূর্ণ তথ্য সে জোগাড় করেছিল।

সন্ত্রাসী কার্যকলাপের বিস্তার কতটা ব্যাপক ছিল, তা স্পষ্ট হয়ে উঠেছে আরও এক প্রাক্তন অফিসার ও লেখক সন্দীপ উন্নিথানের বয়ানে। তিনি এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, রানার লক্ষ্যস্থলে ছিল মুম্বইয়ের জল বায়ু বিহার, যেখানে ভারতীয় বায়ু ও নৌ বাহিনীর প্রাক্তন সেনারা থাকেন। ১৯৭১ সালের যুদ্ধে অংশ নেওয়া প্রবীণ সেনারা এখানে বসবাস করেন।
উন্নিথান জানিয়েছেন, ডেভিড কোলম্যান হেডলি, যিনি ২৬/১১ মামলার অন্যতম অভিযুক্ত এবং রানার শৈশববন্ধু, ২০১০ সালের সাক্ষ্যে জানান যে, রানা তাকে বলেছিল "জল বায়ু বিহারে প্রতিশোধ নেওয়ার জন্য হামলা করতে চায়"। রানা এমনকি মুম্বইয়ের পোওয়াই এলাকার একটি হোটেলেও ছিলেন কিছুদিন, যাতে ওই আবাসন কলোনিতে আক্রমণের পরিকল্পনা পুনরায় সাজানো যায়।
এই আন্তর্জাতিক ষড়যন্ত্রকারী তাহাব্বুর রানাকে একটি বিশেষ বিমান বৃহস্পতিবার বিকেলে দিল্লিতে অবতরণ করে। কড়া নিরাপত্তার মধ্যেই বিমানবন্দরের পালাম টেকনিক্যাল এরিয়ায় প্রস্তুত রাখা হয় বুলেটপ্রুফ কনভয় ও কমান্ডো বাহিনী। সেখান থেকে রানাকে সরাসরি নিয়ে যাওয়া হয় জাতীয় তদন্ত সংস্থার সদর দপ্তরে, যেখানে তাঁর জন্য তৈরি রাখা হয়েছে একটি বিশেষ জিজ্ঞাসাবাদ সেল।
এখন তাকে দিল্লির একটি আদালতে তোলা হবে এবং মুম্বই হামলায় জড়িত থাকার জন্য বিচার প্রক্রিয়া শুরু করবে ভারতের সন্ত্রাস দমন সংস্থা। এনআইএ মনে করছে, রানার জিজ্ঞাসাবাদ থেকে ভারতের মাটিতে সক্রিয় পাকিস্তান-প্রশিক্ষিত সন্ত্রাসী নেটওয়ার্কের স্থানীয় যোগসূত্র সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে।
রানার কার্যকলাপের বিশ্লেষণ থেকে স্পষ্ট, সে শুধুমাত্র একক কোনও হামলা নয়, বরং সাংস্কৃতিক, ধর্মীয় এবং সামরিকভাবে গুরুত্বপূর্ণ স্থানগুলোকে টার্গেট করে বহুস্তরীয় ষড়যন্ত্র গড়ে তুলছিল। তার বিরুদ্ধে তদন্ত এখন সেই সমস্ত ভবিষ্যৎ হামলার ছক ও নেটওয়ার্ক ভাঙার দিকেই এগোচ্ছে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications