Tahawwur Rana: তিহাড় জেলে রাখা হবে তাহাউর রানাকে, দিল্লিতে নামছে ২৬/১১ মুম্বই হামলার চক্রীর বিমান

Tahawwur Rana: ভারতে ফেরানো হচ্ছে ২৬/১১ মুম্বই হামলার অন্যতম চক্রী তাহাউর রানাকে। বুধবার মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের একাধিক এজেন্সির আধিকারিকরা গিয়েছেন রানাকে ফিরিয়ে আনতে। জানা গিয়েছে, বৃহস্পতিবার বেলা ১২টা নাগাদ দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে পারে তাহাউরের বিশেষ বিমান। সূত্রের খবর, তিহাড় জেলে রাখা হতে পারে তাহাউর রানাকে।

তিহার জেলের ২ নম্বর সেলে রাখা হতে পারে রানাকে। ইতিমধ্যেই জেলের বাইরে বাড়ানো হয়েছে পুলিশি নিরাপত্তা। গোটা রাজধানীও নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। ভারতে না ফিরতে চেয়ে মার্কিন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন রানা। যদিও তার সেই আবেদন খারিজ করে দেয় সেদেশের শীর্ষ আদালত। এরপরই ভারত থেকে আধিকারিকরা তড়িঘড়ি আমেরিকায় পাড়ি দেন মুম্বই হামলার চক্রীকে দেশে ফেরানোর জন্যে।

TAHAWWUR

তিহাড় জেলের পাশাপাশি নিরাপত্তা বাড়ানো হয়েছে মুম্বইয়ের আর্থার রোড জেলেও। ইতিমধ্যেই তাহাউর রানার বিরুদ্ধে মামলা মুম্বই থেকে দিল্লিতে স্থানান্তরের জন্য কোর্টের অনুমতি পেয়েছে এনআইএ। সূত্রের খবর, ভারতে ফেরা মাত্রই রানাকে হেফাজতে নিয়ে জেরা করতে চায় এনআইএ। তবে জেলে থাকাকালীন রানাকে কোনও যেন সুযোগ সুবিধা না দেওয়া হয়, এমনই দাবি মুম্বই হামলায় প্রাণ বাঁচাতে সাহায্যে এগিয়ে আসা চা বিক্রেতা মহম্মদ তৌফিকের। কাসভের মতো রানাকে যেন কোনও সুবিধা না দেওয়া হয়, তেমনই আবেদন তৌফিকের।

Take a Poll

তাহাউর রানার মামলার প্রকৃতি হাই প্রোফাইল হওয়ার কারণে এনআইএ-র তদন্তকারী অফিসারদের নিরাপত্তা দেবে দিল্লি পুলিশের বিশেষ অস্ত্র ও কৌশলী (SWAT) টিম। বিমানবন্দরে ইতিমধ্যে কমান্ডোদের মোতায়েন করা হয়েছে। কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী বা সিএপিএফ মোতায়েন করা হয়েছে বিমানবন্দরের বাইরের সীমানায়। স্থানীয় পুলিশকেও রাখা হয়েছে সেখানে। দিল্লির পাতিয়ালা হাউসে বিশেষ এনআইএ কোর্টে পেশ করা হতে পারে তাহাউর রানাকে।

প্রসঙ্গত, পাকিস্তানি-আমেরিকান জঙ্গি ডেভিড কোলম্যান হেডলির সহযোগী এই তাহাউর। হেডলি ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বই হামলার প্রধান ষড়যন্ত্রকারীদের মধ্যে একজন। পাক বংশোদ্ভূত ব্যবসায়ী, চিকিৎসক এবং অভিবাসন উদ্যোক্তা রানা লস্কর-ই-তৈবা (LeT) এবং পাকিস্তানের ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (ISI) এর সঙ্গেও জড়িত বলে অভিযোগ রয়েছে।

মুম্বই জঙ্গি হামলায় মোট ১৬৬ জন মানুষ নিহত হন। যার মধ্যে ছয়জন আমেরিকার নাগরিক ছিলেন। ১০ জন পাকিস্তানি জঙ্গি মুম্বইয়ের একাধিক গুরুত্বপূর্ণ স্থানগুলিতে ৬০ ঘণ্টারও বেশি সময় ধরে হামলা চালায়। সেই জঙ্গি হামলাকাণ্ডে এবার রানার ভারতে প্রত্যর্পণ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+