Suvendu On Bangladesh: বাংলাদেশে হিন্দু নির্যাতন বন্ধে টাইট দেওয়ার প্ল্যান, ইজরায়েলের মতো অ্যাকশন চান শুভেন্দু

Suvendu On Bangladesh: বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার চলছেই। এবার নারায়ণগঞ্জে এক মহিলাকে জলে চুবিয়ে, বিবস্ত্র করে নির্যাতনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

এরপরই শুভেন্দু অধিকারী বললেন, জঙ্গিবাদী, মৌলবাদী, উগ্রপন্থীদের নিকেশ হবেই। এদের টাইট দিতে ইজরায়েলের মতো অ্যাকশন দরকার।

Suvendu On Bangladesh

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর জঙ্গি হানার আশঙ্কা রয়েছে। তবে তাকে পাত্তা দিচ্ছেন না শুভেন্দু। তিনি আজ বলেন, আমার রাজনৈতিক পরিচয় পরে। ধর্মসত্তা বিসর্জন দিতে পারব না। এটা গীতা শিখিয়েছে। হিন্দুদের উপর জেহাদি জঙ্গিদের, মৌলবাদীদের আক্রমণ নিয়ে আগেও বলেছি, আজ বলছি, আবার বলব। তাতে জঙ্গিরা কিছু বললে, কিছু করলে কিছু যায়-আসে না।

শুভেন্দু বলেন, বাংলাদেশে সন্ত জেলে রয়েছেন। বৈষ্ণব ধর্মে দীক্ষিত চিন্ময় কৃষ্ণ প্রভুর মতো কষ্ট তো আমাদের করতে হচ্ছে না। নারায়ণগঞ্জে মহিলাকে জলে চোবানোর ভিডিও আমিও পেয়েছি। বাংলাদেশে কিছু ঘটলে সনাতনীরা পাঠান আমাকে। আমি কিছু করতে না পারি, হিন্দুদের হয়ে কথা বলতে পারি। তাঁরা আমাকে তা করতে দেখে হয়তো ভরসা করেন, আশার আলো দেখেন। মর্মান্তিক যা ঘটনা ঘটে চলেছে তা চোখে দেখা যায় না।

জগৎগুরু রামভদ্রাচার্যের বক্তব্যকে ২০০ শতাংশ সমর্থন করে শুভেন্দু বলেন, জঙ্গিবাদী, মৌলবাদী সম্প্রদায়কে টাইট দিতে গেলে অ্যাকশন নিতে হবে। কীভাবে তা নিতে হয় ইজরায়েল জানে। ইজরায়েলের অ্যাকশন দরকার আছে। আমেরিকার রাষ্ট্রপতির শপথের দিকে তাকিয়ে আছি। তিনি লিডারশিপ দেবেন।

শুভেন্দুর কথায়, মানবতার পক্ষে যে দেশগুলি একজোট হয়ে জঙ্গিবাদ, মৌলবাদের বিরুদ্ধে লড়াই করছে বাংলাদেশের ক্ষেত্রেও সেই সম্মিলিত প্রয়াস দরকার। রাজনৈতিক বা কূটনৈতিকভাবে বর্বর, হিংস্র, মৌলবাদী জঙ্গি, উগ্রপন্থীদের দমন করা যাবে না। ১৯৭১ সালে ১৫ মাস ধরে রাজাকার পাকিস্তানিরা অত্যাচার চালিয়েছিল। ৩০ লক্ষ হিন্দু শহিদ হয়েছেন। যাঁদের সিংহভাগ হিন্দু বাঙালি। বিগত চার-পাঁচ মাস ধরে বাংলাদেশে অত্যাচার চলছে। আর হয়তো একটু অপেক্ষা করতে হবে। তবে ফাইনালি জঙ্গিবাদ, মৌলবাদ নিকেশ হবে বলেই আমার বিশ্বাস।

এদিন শুভেন্দু এক্স হ্যান্ডলে শেয়ার করেছেন বাংলাদেশে হিন্দু নির্যাতনের একটি ভিডিও। চট্টগ্রামের একটি স্কুলের প্রধান শিক্ষক নন্দন কুমার বড়ুয়াকে চাকরি ছাড়তে বাধ্য করা হয়েছে। বিদ্যালয়ে তাঁকে নিগৃহীতও হতে হয়েছে।

শুভেন্দু সাফ জানিয়েছেন, সনাতনী হওয়ার অপরাধেই এই পরিস্থিতিতে পড়তে হলো এই শিক্ষককে। যদিও এই ভিডিও দেখে ভোটব্যাঙ্কের কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় মুখ খুলবেন না বলে দাবি শুভেন্দুর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+