Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বিশ্বশর্মার মুসলিম জনসংখ্যার দাবিকে চ্যালেঞ্জ! সুস্মিতা মনে করালেন কেন্দ্রের BJP সরকারের পদক্ষেপের কথা

অসমে মুসলিম জনসংখ্যা নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার দাবিকে চ্যালেঞ্জ করলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুম্মিতা দেব। এদিন তিনি ১৯৫১ সাল থেকে অসমে ক্রমবর্ধমান মুসলিম জনসংখ্যা নিয়ে মন্তব্যের তীব্র বিরোধিতা করেছেন।

প্রসঙ্গত, বুধবার রাঁচিতে এক সাংবাদিক সম্মেলনে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বলেছিলেন, জনসংখ্যার পরিবর্তনে রাজ্যের বড় সমস্যা। তিনি বলেছিলেন, অসমে এখন মুসলিম জনসংখ্যা ৪০ শতাংশ। ১৯৫১ সালে যা ছিল ১২ শতাংশ।

himanta sushmita

  • মুখ্যমন্ত্রীর অভিযোগ

মুখ্যমন্ত্রী তাঁর অভিযোগে বলেছিলেন, অবৈধ অনুপ্রবেশকারীরা আদিবাসী মহিলাদের আন্তঃধর্মীয় বিয়েতে প্রলুব্ধ করছে। অনেক জেলাকে হারাতে হয়েছে। এটা এখন আর কোনও রাজনৈতিক বিষয় নয়। এটা তাঁর কাছে জীবন-মৃত্যুর সমস্যা বলেও মন্তব্য করেছিলেন অসমের মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর ওই মন্তব্যের পরেই আলোড়ন তৈরি হয়।

  • ঝাড়খণ্ডে সহকারীর দায়িত্বে শর্মা

বিজেপির কেন্দ্রীয় কমিটির তরফে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচনে সহকারীর দায়িত্ব দেওয়া হয়েছে। বুধবার তিনি ঝাড়খণ্ডের জনগণকে সতর্ক করে দিয়ে বলেছিলেন, অসমের আদিবাসী মহিলাদের সঙ্গে যা ঘটেছে, তা এই রাজ্যেও ঘটছে। বিজেপির সরকার আসলে এই প্রথা বন্ধ করা হবে।

  • ভুল তথ্য মুখ্যমন্ত্রী

একদিন পরে বৃহস্পতিবার তৃণমূলের রাজ্যসভার সাংসদ সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও তুলে ধরে বলেছেন, ১৯৫১ সালে অসমে মুসলিম জনসংখ্যা ছিল ২৫ শতাংশ। তা কোনওভাবেই ১২ শতাংশ নয়।
তিনি সেখানে আরও বলেছেন, অসমের মুখ্যমন্ত্রী ঝাড়খণ্ডে মিথ্যা বিবৃতি দিয়েছিলেন। কিন্তু তিনি স্পষ্ট বলতে চান, ১৯৫২ সালে অসমের মুসলিম জনসংখ্যা ছিল ২৫ শতাংশ। তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী সংখ্যা পেশ করা নিয়েও প্রশ্ন তুলেছেন। গত দশ বছরে দেশে কোনও আদমশুমারি না করে কীভাবে মুসলিম জনসংখ্যার শতাংশ বৃদ্ধির তথ্য পেলেন, তা নিয়েও প্রশ্ন করেছেন তৃণমূল সাংসদ।

  • কংগ্রেসের প্রতিক্রিয়া

বুধবার অসমের মুখ্যমন্ত্রীর মন্তব্যের পরেই অবশ্য কংগ্রেস নেতা গৌরব গগৈ হিমন্ত বিশ্বশর্মার উদ্দেশে বলেছিলেন, তিনি অ্যামনেসিয়ায় ভুগছেন। অথচ দুই মাস আগে সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় গিয়ে মুখ্যমন্ত্রীকে নাচতে ও গাইতে দেখা গিয়েছিল।

  • ভারত সরকার আদমশুমারি করেনি

সুস্মিতা দেব বলেছেন, তিনি অসমের মুখ্যমন্ত্রীকে মনে করিয়ে দিতে চান, ভারত সরকারের আদমশুমারি করার কথা থাকলেও, তা কোভিডের অজুহাত দেখিয়ে করা হয়নি। তাহলে সেখানে ৪০ শতাংশের পরিসংখ্যান তিনি কোথা থেকে পেলেন, প্রশ্ন করেছেন তৃণমূল সাংসদ।

পাশাপাশি সুস্মিতা দেব রাজ্যের ভারত-বাংলাদেশ সীমান্ত পুরোপুরি সিল না করার জন্য মুখ্যমন্ত্রীকে দায়ী করেছেন। প্রসঙ্গত অসম-বাংলাদেশের ৭৮ শতাংশ সীমানায় কাঁটাতারের বেড়া রয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+