বিচারপতি সূর্য কান্ত হলেন ভারতের ৫৩তম প্রধান বিচারপতি

সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত ভারতের ৫৩তম প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন। আগামী ২৪ নভেম্বর তিনি এই পদে দায়িত্ব গ্রহণ করবেন এবং ২০২৭ সালের ৯ ফেব্রুয়ারি পর্যন্ত কর্মরত থাকবেন।

কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল 'এক্স’ প্ল্যাটফর্মে এই নিয়োগের ঘোষণা করে বিচারপতি কান্তকে অভিনন্দন জানিয়েছেন। মেঘওয়াল বলেছেন, "ভারতের সংবিধান দ্বারা প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে, রাষ্ট্রপতি ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্তকে ২০২৫ সালের ২৪ নভেম্বর থেকে ভারতের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ করতে পেরে আনন্দিত।" তিনি নতুন প্রধান বিচারপতিকে "আন্তরিক অভিনন্দন ও শুভকামনা" জানিয়েছেন।

এর আগে, প্রধান বিচারপতি বি আর গভাই সোমবার বিচারপতি সূর্য কান্তের নাম তাঁর উত্তরসূরী হিসেবে সুপারিশ করেছিলেন। বিচারপতি কান্ত হরিয়ানার বাসিন্দা এবং হিমাচল প্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ২০১৯ সালের মে মাসে সুপ্রিম কোর্টে উন্নীত হওয়ার আগে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের বিচারপতি হিসেবেও কাজ করেছেন।

বিচারপতি কান্ত তাঁর তীক্ষ্ণ বিচার, যুক্তি এবং সামাজিক ন্যায়বিচারের ওপর জোর দেওয়ার জন্য পরিচিত। শাসনব্যবস্থা, পরিবেশগত সমস্যা এবং সাংবিধানিক ব্যাখ্যার উপর একাধিক গুরুত্বপূর্ণ রায় এবং সংবিধান বেঞ্চের অংশ ছিলেন তিনি। প্রধান বিচারপতি হিসেবে তাঁর ১৪ মাসেরও বেশি মেয়াদের সময়কালে নির্বাচনী সংস্কার, ফৌজদারি বিচার এবং ডিজিটাল গোপনীয়তার মতো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক বিষয় সুপ্রিম কোর্টে নিষ্পত্তির জন্য আসার সম্ভাবনা রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+