Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Suresh Gopi: মোদী মন্ত্রিসভা থেকে পদত্যাগ? জল্পনার মধ্যেই বিরাট দাবি বিজেপি সাংসদ সুরেশ গোপীর

Suresh Gopi: নরেন্দ্র মোদী এবং মন্ত্রীরা শপথ নিয়েছেন ২৪ ঘণ্টাও হয়নি। তার মধ্যেই এক মন্ত্রী পদত্যাগ করতে চলেছেন বলে জোরালো চর্চা রাজধানীতে।

অভিনেতা সুরেশ গোপী কেরলের ত্রিশূর কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হয়েছেন। ৭২ জন মন্ত্রীর অন্যতম হিসেবে শপথও নেন। তিনিই মন্ত্রিসভা ছাড়তে চলেছেন বলে দাবি করে বিভিন্ন সংবাদমাধ্যম। এই আবহে এক্স হ্য়ান্ডলে অবস্থান স্পষ্ট করলেন গোপী।

Suresh Gopi

আজ কেরলের কংগ্রেসের তরফে বিজেপি ও নরেন্দ্র মোদীকে ট্যাগ করে এক্স হ্যান্ডলে লেখা হয়, কেন ভোটারদের উপহাস করা হচ্ছে? কেন আপনাদের সাংসদকে দিয়ে বলাচ্ছেন না তিনি আগামী দিনে কী করতে চান? ঈশ্বর ও সংবিধানের নামে মিডিয়ার সামনে শপথ নেওয়ার এই নাটক বন্ধ করা হোক।

এরপরই বিভিন্ন মহল থেকে রটে যায়, অভিনয় চালিয়ে যাওয়ার জন্য মন্ত্রিসভা থেকে পদত্যাগ করছেন সুরেশ গোপী। রাজনৈতিক মহলে এমন গুঞ্জনও শোনা যায় যে, পূর্ণমন্ত্রী বা স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীর পদ না পেয়েই গোঁসা হয়েছে সুরেশ গোপীর। সে কারণেই এই পদত্যাগ।

যদিও কেরলের বিজেপি সভাপতি কে সুরেন্দ্রন গোপীকে নিয়ে এমন রটনাকে ভিত্তিহীন বলে দাবি করেন। যে সংবাদমাধ্যমগুলিতে এই সংক্রান্ত খবর প্রকাশ করা হয়েছে তা ফেক নিউজ বলেও দাবি করেন তিনি। আজই নরেন্দ্র মোদী মন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন। কার হাতে কোন মন্ত্রক যাবে তা স্পষ্ট করে দেওয়া হবে।

এই আবহে এক্স হ্যান্ডলে তাঁকে নিয়ে যাবতীয় রটনাকে ভিত্তিহীন বলে দাবি করেছেন সুরেশ গোপী। তিনি গতকাল প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন। আজ এক্স হ্যান্ডলে তিনি লেখেন, কয়েকটি সংবাদমাধ্যমে ভুল খবর প্রচার করা হচ্ছে যে আমি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে চলেছি। এটা সম্পূর্ণ ভুল ও ভিত্তিহীন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেরলের উন্নয়ন, বিকাশ সুনিশ্চিত করতে আমরা অঙ্গীকারবদ্ধ।

যদিও গোপীর মন্তব্যকে কেন্দ্র করেই শোরগোল পড়ে গিয়েছিল। সাংবাদিকদের তিনি বলেন, আমি কোনও দাবি করিনি। আমি কেন্দ্রীয় মন্ত্রী হতেও চাইনি। আশা করি, আমাকে দ্রুত মুক্তি দেওয়া হবে। ত্রিশূরের সাংসদ হিসেবে আমাকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। ছবিতে অভিনয়ও করব। বাকিটা বিজেপি নেতৃত্ব ঠিক করবে। এরপরই কংগ্রেসের খোঁচা এবং তাঁর মন্ত্রিত্ব ছাড়ার সম্ভবানা নিয়ে জল্পনা শুরু হয়।

কেরলের বিজেপি সভাপতি কে সুরেন্দ্রন বলেন, নরেন্দ্র মোদী গোপীকে মন্ত্রী করেছেন। ফলে তাঁর মন্ত্রিত্বের বিষয়ে প্রশ্নের উত্তর দেওয়া আমার এক্তিয়ারের মধ্যে পড়ে না। জানা যাচ্ছে, মালয়ালম ছবির জনপ্রিয় অভিনেতা সুরেশ গোপী প্রতিমন্ত্রী হতে চাননি। তিনি গতকাল সকালে দিল্লি থেকে তিরুবনন্তপুরমে ফিরে যান। পরে সস্ত্রীক দিল্লিতে পৌঁছে প্রতিমন্ত্রী পদে শপথ নেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+