NEET-UG 2024 Exam: প্রশ্নের উত্তর সঠিক কিনা যানতে বিশেষজ্ঞদের পরামর্শ চাইল সুপ্রিম কোর্ট
নিট-ইউজি পরীক্ষার প্রশ্নের উত্তরগুলি সঠিক কিনা যাচাই করতে দিল্লি আইআইটির বিশেষজ্ঞ কমিটি তৈরির নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। দিল্লি আইআইটির ডিরেক্টরকে ৩ সদস্যের বিশেষজ্ঞ কমিটি গড়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী কাল অর্থাৎ মঙ্গলবার দুপুর ১২টার মধ্যে সেই প্রশ্নের উত্তরগুলি সঠিক কিনা আদালতকে জানাতে হবে।
আগামীকাল ফের মামলার শুনানি রয়েছে। সেই শুনানির আগে আদালতে এই নিয়ে রিপোর্ট দিতে হবে। প্রসঙ্গত উল্লেখ্য ৪০ জন পরীক্ষার্থী আবেদন করেছিলেন যে ২ টি প্রশ্নের জন্য অতিরিক্ত নম্বর দেওয়ার কথা বলেছে NTA সেটার কোনও প্রয়োজন নেই।

সর্বভারতীয় মেডিকেল এন্ট্রেন্স পরীক্ষার প্রশ্নপত্র যে ফাঁস হয়েছিল সেকথা স্বীকার করে নিয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। হোয়াটস অ্যাপে সেই প্রশ্ন পত্র ছড়িয়েছে। সুপ্রিম কোর্টের প্রধানবিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি জেবি পারডিওয়াল এবং বিচারপতি মনোজ মিশ্র জানতে চেয়েছেন যে সেন্টার অনুযায়ী এবং শহর অনুযায়ী ফলাফল প্রকাশ নিয়ে কী হবে।
এদিকে এনটিএ যে সমীক্ষা রিপোর্ট পেশ করেছে তাতে দেখা গিয়েছে যে যেসব পড়ুয়ারা প্রশ্নপত্র ফাঁসের সুযোগ নিয়েছে তারা ভাল ফল করেনি। অনেক সেন্টারে ভাল পরীক্ষার্থীদের রেজাল্ট হয়েছে বলেও সমীক্ষায় দেখানো হয়েছে। প্রায় ৩২ লক্ষ পরীক্ষার্থী দেশের ৪৭৫০টি সেন্টারে পরীক্ষা দিয়েছে। সেটা প্রকাশ করা হয়নি। তাই নিয়ে এনটিএ-কে এই নিয়ে ভর্ৎসনার শিকার হতে হয়েছিল।
এনটিএকে ১৮ জুলাই এবং ২২ জুলাই দুপুর ১২টার মধ্যে সেন্টার অনুযায়ী এবং শহর অনুযায়ী ফলাফল প্রকাশ করার নির্দেশ দিয়েছিল আদালত। নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস নিয়ে সোমবার উত্তাল হয়ে উঠেছিল সংসদও। বিরোধীরা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেছে।
এই নিয়ে উত্তাল হয়ে উঠেছিল সংসদ অধিবেশন। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান নিট পরীক্ষায় প্রশ্ন পত্র ফাঁস নিয়ে যে বক্তব্য রেখেছেন তাতে বিন্দুমাত্র সন্তুষ্ট নন বিরোধীরা। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী অভিযোগ করেছেন, যে ভুলের দায় শিক্ষামন্ত্রীর নেওয়া উচিত সেই ভুলের দায় তিনি অন্যের উপর চাপিয়ে দায় সেরেছেন। রাহুল গান্ধী অভিযোগ করেছেন দেশের শিক্ষাব্যবস্থাকে শিকেয় তুলে দিয়েছে মোদী সরকার। এখন এতোটাই খারাপ অবস্থা যে টাকার বিনিময়ে সব কিছু কেনা যায় বুঝে গিয়েছেন মানুষ।












Click it and Unblock the Notifications