মমতার রাজ্যে বাস্তবায়িত হয়নি মোদীর আয়ুষ্মান ভারত! সুপ্রিম কোর্টের নোটিশ জারি
মমতার রাজ্যে বাস্তবায়িত হয়নি মোদীর আয়ুষ্মান ভারত! সুপ্রিম কোর্টের নোটিশ জারি
আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে এবার সুপ্রিম কোর্টের নোটিশ জারি। কেন্দ্রের প্রকল্প একাধিক রাজ্যে বাস্তবায়িত হয়নি বলে সুপ্রিম কোর্টে আবেদন জমা পড়েছিল। সেই আবেদনের শুনানির শেষে পশ্চিমবঙ্গ সহ আরও তিন রাজ্যকে নোটিশ জারি করেছে সুপ্রিম কোর্ট। বাকি তিন রাজ্য হল ওড়িশা, তেলেঙ্গানা ও দিল্লি।

আয়ুষ্মান ভারত প্রকল্প
আয়ুষ্মান ভারত প্রকল্প ভারত সরকারের একটি স্বাস্থ্য প্রকল্পএই প্রকল্পে আর্থিকভাবে দুর্বল, বিশেষ করে বিপিএল ভুক্তদের স্বাস্থ্য বিমা করে দেওয়া হয় সরকারের তরফ থেকে। এই প্রকল্পের আওতা ভুক্ত প্রতিটি পরিবার ৫ লক্ষ টাকা করে সুবিধা পেয়ে থাকেন।

দেশের ৪৫ কোটি মানুষের জন্য স্বাস্থ্য বিমা
আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় দেশের ৪৫ কোটি লোককে সস্তার স্বাস্থ্য বিমা দেওয়ার পরিকল্পনা করেছে কেন্দ্রীয় সরকার।

রাজ্যে আয়ুষ্মান ভারত চালু না হওয়ায় বিজেপির সমালোচনা
পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু না হওয়ায় বিজেপির তরফে সমালোচনা করা হয়েছে আগেই। কেন্দ্রীয় সুবিধা থেকে রাজ্যের মানুষকে বঞ্চিত করার অভিযোগ করেছে তারা। যদিও রাজ্য তথা তৃণমূলের তরফে পরিবর্ত হিসেবে স্বাস্থ্যসাথী প্রকল্পের কথা বারবার তুলে ধরা হয়েছে।

বিজেপি ক্ষমতায় আসার ১ মিনিটের মধ্যেই রাজ্যে লাগু হবে প্রকল্প
বিজেপি প্রাক্তন সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন, কিছুদিন আর অপেক্ষা করুন। বিজেপি ক্ষমতার আসার পর মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার ১ মিনিটের মধ্যেই রাজ্যে এই প্রকল্প চালু করা হবে।












Click it and Unblock the Notifications