Sanatan Dharma Row: সনাতন ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্যে! স্টালিনকে নোটিশ সুপ্রিম কোর্টের
Sanatan Dharma row: সনাতন ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্যের জের। অস্বস্তি বাড়ল তামিলনাড়ু সরকারের মন্ত্রী উদয়নিধি স্টালিনের (Udhayanidhi Stalin)। মন্তব্যের জেরে তাঁকে নোটিশ ধরাল সুপ্রিম কোর্ট। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
উদয়নিধি স্টালিন ছাড়াও এই মামলায় তামিলনাড়ু সরকার, সিবিআই, এ রাজাকে নোটিশ ধরায় শীর্ষ আদালত। শুধু তাই নয়, তামিলনাড়ুর ডিজিপি, চেন্নাই পুলিশ কমিশনার সহ একাধিক পক্ষকে নোটিশ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যা নিঃসন্দেহে বিতর্কিত মন্তব্যের জেরে উদয়নিধি স্টালিন সহ একাধিকপক্ষের অস্বস্তি (Sanatan Dharma row) বাড়ল বলেই মনে করা হচ্ছে। তবে হেট স্পিচ হিসাবে বিষয়টিকে জুড়তে নারাজ সুপ্রিম কোর্ট।

উল্লেখ্য, গত কয়েকদিন আগে 'সনাতন অ্যাবলিশন কনফারেন্সে' (Sanatan Dharma row) যোগ দিয়েছিলেন উদয়নিধি স্টালিন (Udhayanidhi Stalin)। আর সেখানে ডেঙ্গু ও ম্যালেরিয়ার সঙ্গে সনাতন ধর্মের তুলনা করে বসেন। বলেন, কিছু জিনিসের অবলুপ্ত করার প্রয়োজন আছে। ডেঙ্গু, মশা, ম্যালেরিয়া কিংবা করোনা যেভাবে নির্মুল করা হয় সেভাবেই সনাতন ধর্মকে নির্মুলা করার কথা বলেন উদয়নিধি স্টালিন। আর এহেন মন্তব্য ঘিরেই তীব্র বিতর্ক হয়।
আর এরপরেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় বেশ কয়েকজন। সে রাজ্যের মন্ত্রী উদয়নিধি স্টালিনের (Sanatan Dharma row) বিরুদ্ধে কেন এফআইআর করা যাবে না সে বিষয়ে আদালতে আবেদন জানানো হয়। একই সঙ্গে 'সনাতন অ্যাবলিশন কনফারেন্সে'র আয়োজকদের বিরুদ্ধে মামলা করার নির্দেশ চেয়েও আবেদন জানানো হয়। এই বিষয়ে সংবিধানকে মানা হয়নি। ফলে পুরো ঘটনায় সিবিআই তদন্ত চেয়েও ওই আবেদন জানানো হয়।
আজ শুক্রবার সুপ্রিম কোর্টে (Sanatan Dharma row) সেই সংক্রান্ত মামলার শুনানি হয়। দীর্ঘ সওয়াল জবাব শেষে তামিলনাড়ু সরকারের মন্ত্রী উদয়নিধি স্টালিনের মন্তব্যে নোটিশ দিল সুপ্রিম কোর্ট।












Click it and Unblock the Notifications