নির্বাচনী বন্ড নিয়ে সুপ্রিম কোর্টে ধাক্কা SBI-এর! আর্জি খারিজ করে বেঁধে দিল নামমাত্র সময়
নির্বাচনী বন্ড নিয়ে শুনানিতে সুপ্রিম কোর্টে ধাক্কা খেল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এদিন শুনানির সময় সর্বোচ্চ আদালত এসবিআইয়ের আবেদনে সাড়া না দিয়ে বারোই মার্চের মধ্যে বিষয়টি নিয়ে সম্পূর্ণ বিবরণ দেওয়ার নির্দেশ দিয়েছে। ১৫ মার্চের মধ্যে সব তথ্য নির্বাচন কমিশনকে ওয়েবসাইটে প্রকাশ করতে হবে বলেও জানিয়েছে সর্বোচ্চ আদালত।
এদিন শুনানির সময় এসবিআই-এর তরফে বর্ষীয়ান আইনজীবী হরিশ সালভে তথ্য দেওয়ার জন্য ৩০ জুন পর্যন্ত সময় চেয়েছিলেন। তিনি আরও বলেছিলেন আদালত এসবিআইকে বন্ড কেনার জন্য তথ্য সরবরাহ করার নির্দেশ দিয়েছে। যার মধ্যে ক্রেতাদের পাশাপাশি বন্ডের দামও রয়েছে।

শুনানির সময় তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলির বিশদ বিবরণ, দলগুলির দ্বারা প্রাপ্ত বন্ডের সংখ্যাও দিতে হবে। এসওপির অধীনে বলা হয়েছে বন্ডের ক্রেতা ও বন্ড সম্পর্কে তথ্যের মধ্যে কোনও যোগসূত্র নেই। কেননা তা গোপন রাখতে বলা হয়েছিল। বন্ডে ক্রেতার নাম ও ক্রয়ের তারিখ কোড করা রয়েছে, যা ডিকোড করতে সময় লাগবে।
এসবিআই-এর আবেদন শোনার সময় প্রধান বিচারপতি বলেন, এসবিআই বলছে, সব তথ্য সিল করে এসবিআই-এর মুম্বইয়ের প্রধান শাখায় পাঠানো হয়েছে। পেমেন্ট স্লিপও পাঠানো হয়েছে প্রধান শাখায়। তিনি বলেন, তথ্য মেলাতে নির্দেশ দেওয়া হয়নি। শুধু বলা হয়েছে দাতাদের সম্পর্কে তথ্য দিতে।
প্রত্যেক লেনদেনের জন্য যেখানে আলাদা কেওয়াইসি থাকে, সেখানে কেন সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত মানা হচ্ছে না, সেই প্রশ্ন করেন প্রধান বিচারপতি। এসবিআই-এর তরফে শুনানিতে অংশ নিয়ে আইনজীবী হরিশ সালভে বলেন, বন্ড কেনার তারিখের সঙ্গে বন্ডের নম্বর এবং তার বিবরণও দিতে হবে। এব্যাপারে ১৫ ফেব্রুয়ারি নির্দেশ দেওয়ার পরে আজ ১১ মার্চ। কেন এখনও সেই কাজ হয়নি সেই প্রশ্ন করেন প্রধান বিচারপতি। হরিশ সালভে বলেন. এব্যাপারে সতর্কতা অবলম্বন করা হচ্ছে।
প্রসঙ্গত এর আগে গত ১৫ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট নির্বাচনী বন্ডকে অসাংবিধানিক বলে বাতিল করে দেয়। পাশাপাশি এসবিআইকে ২০১৯-এর ১২ এপ্রিল থেকে কেনা সব নির্বাচনী বন্ডের বিশদ বিবরণ ছয় মার্চের মধ্যে নির্বাচন কমিশনকে দেওয়ার নির্দেশ দেয়। সেখানে যা ১৩ মার্চের মধ্যে কমিশনের ওয়েবসাইটে প্রকাশের নির্দেশও দেওয়া হয়েছিল।
শীর্ষ আদালত নির্দেশে জানায়, এসবিআইকে ১২ মার্চ ২০২৪-এর ব্যবসায়িক সময় শেষ হওয়ার আগে বিস্তার তথ্য জমা দিতে হবে। যা নির্বাচন কমিশনের হাতে তুলে দেওয়া হবে। নির্বাচন কমিশন তা হাতে পাওয়ার পরে ১৫ মার্চ, ২০২৪-এর বিকেল পাঁচটার মধ্যে অফিসিয়াল ওয়েবসাইটে বিশদে প্রকাশ করবে।
সুপ্রিম কোর্টে নির্বাচনী বন্ড নিয়ে শুনানি হচ্ছে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি বিআর গাভাই, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications