যোগী সরকারের অস্বস্তি! CAA-আন্দোলনকারীদের কাছ থেকে নেওয়া টাকা ফেরতের নির্দেশ
এই মুহূর্তে উত্তরপ্রদেশ নির্বাচন চলছে। আর তা চলাকালীনই কার্যত সিএএ নিয়ে বড়সড় ধাক্কা খেয়েছে যোগী আদিত্যনাথের সরকার। এমনকি আদালতের প্রশ্নের মুখে পড়তে হয়েছে। এই অবস্থায় আজ শুক্রবার সিএএ মামলায় উত্তরপ্রদেশ সরকারের তরফে জবাব
এই মুহূর্তে উত্তরপ্রদেশ নির্বাচন চলছে। আর তা চলাকালীনই কার্যত সিএএ নিয়ে বড়সড় ধাক্কা খেয়েছে যোগী আদিত্যনাথের সরকার। এমনকি আদালতের প্রশ্নের মুখে পড়তে হয়েছে। এই অবস্থায় আজ শুক্রবার সিএএ মামলায় উত্তরপ্রদেশ সরকারের তরফে জবাব দেওয়া হয়েছে।

আর সেখানে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে সংশোধিত নাগরিক আইন (সিএএ)-এর বিরুদ্ধে আন্দোলনের ঘটনায় জড়িতদের পাঠানো নোটিশ ফেরত নেওয়া হচ্ছে।
বলে রাখা প্রয়োজন সিএএ নিয়ে বিক্ষোভকারীরা ব্যাপক ভাবে সরকারি সম্পত্তি ভাঙচুর করে। আর এই ঘটনায় বেছে একাধিক সংখ্যালঘু মানুষকে নোটিশ পাঠায় উত্তরপ্রদেশ সরকার। সেখানে সরকারি সম্পত্তি ভাঙচুরের ঘটনায় ক্ষতিপূরণ চাওয়া হয়। আর তা মোটা অংকের। আর এই নোটিশের বিরুদ্ধেই সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয় বেশ কয়েকজন।
সেই মামলায় উত্তরপ্রদেশ সরকারকে নোটিশ অবিলম্বে ফেরত নেওয়ার নির্দেশ দেওয়া হয়। শুধু তাই নয়, যদি যোগী সরকার তা না করে তাহলে সুপ্রিম কোর্টই আইন অনুযায়ী এই কাজ করতে বাধ্য থাকবে বলেও স্পষ্ট জানিয়ে দেয়। ভোট চলাকালীনই সুপ্রিম তোপে উত্তরপ্রদেশ সরকারের ব্যাপক অস্বস্তি বেড়ে যায়।
যদিও আজ শুক্রবার এই সংক্রান্ত মামলার শুনানি হয় সুপ্রিম কোর্টে। সেখানেই যোগী সরকারের তরফে এহেন বার্তা দেওয়া হয়। যদিও আদালত এদিন নয়া নির্দেশে স্পষ্ট জানিয়ে দিয়েছে, এতদিন যা টাকা আদায় করা হয়েছে তা দ্রুত ফেরত দিতে হবে।
তবে নয়া আইন অনুযায়ী এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে উত্তরপ্রদেশ সরকারকে ছাড় দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফে।
নয়া আইনে শুনানিতে ছাড় -
সম্প্রতি উত্তরপ্রদেশ সরকার 'Uttar Pradesh Recovery of Damage to Public and Private Property Act'-নতুন একটি আইন নিয়ে আসে। এই আইনে এই মামলায় তদন্ত করার ক্ষেত্রে উত্তরপ্রদেশ সরকারকে ছাড় দেওয়া হয়েছে। এই আইন ৩১ অগস্ট ২০২০ সালে যোগী সরকারের তরফে নিয়ে আসা হয়। এই মামলায় তাহলে কি নতুন ভাবে আন্দোলনকারীদের উদ্দেশ্যে ব্যবস্থা নেবে যোগী সরকার? সে বিষয়টি যদিও উহ্যই থেকে গিয়েছে।
সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন
পারওয়াইজ আরিফ টিটু নামে এক ব্যক্তি উত্তরপ্রদেশ সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। তাঁর দাবি ছিল নোটিশ পাঠানো হলেও কোনও নিয়মই মানা হয়। কার্যত নিয়মকে বুড়ো আঙুল দেখিয়েই সম্পত্তি বাজেয়াপ্তকরণের নোটিস যোগী সরকার পাঠিয়েছে বলেও অভিযোগ ছিল আবেদনকারীর।
দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে বিচার পাওয়াতে খুশি সাধারণ মানুষ। প্রকাশিত খবর অনুযায়ী ৮৩৩ জন বিক্ষোভকারীর বিরুদ্ধে ১০৬টি এফআইআর হয়। যার মধ্যে ২৭৪ জনের ক্ষেত্রে সম্পত্তি পুনরুদ্ধারের নোটিস পাঠানো হয়।
আর এরপরেই এদিন যোগী সরকারের তরফে আদালতে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, (সিএএ)-এর বিরুদ্ধে আন্দোলনের ঘটনায় জড়িতদের পাঠানো নোটিশ ফেরত নেওয়া হচ্ছে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications