কেরল সরকারকে শবরীমালার নতুন আইন তৈরির নির্দেশ সুপ্রিম কোর্টের
শবরীমালায় নারীর প্রবেশাধিকারের জট এখনও কাটেনি। এরই মধ্যে আবার কেরল সরকারকে শবরীমালা মন্দিরের জন্য পৃথক আইন তৈরি করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।
শবরীমালায় নারীর প্রবেশাধিকারের জট এখনও কাটেনি। এরই মধ্যে আবার কেরল সরকারকে শবরীমালা মন্দিরের জন্য পৃথক আইন তৈরি করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। ২০২০ সালের মধ্যে এই আইন তৈরি করে সুপ্রিম কোর্টকে জানাতে হবে বলে সময়সীমা বেঁধে দিয়েছে।

শবরীমালায় নারীর প্রবেশাধিকার সংকট
সুপ্রিম কোর্ট রায় দিলেও শবরীমালা মন্দিরে নারীর প্রবেশাধিকার নিয়ে জটিলতা এখনও কাটেনি। এবারও মন্দির খোলার পর নারীদের ফিরিয়ে দেওয়া হয়েছে। এই নিয়ে একটি পুনর্বিবেচনার আবেদনও জমা পড়েছে শীর্ষ আদালতে। প্রধান বিচারপতি রঞ্জন গগৈ সেই আবেদন সাত বিচারপতির বেঞ্চে পাঠিয়েছে। এদিকে মন্দিরের উপদেষ্টা কমিটি এক তৃতীয়াংশ মহিলা সদস্যের সংরক্ষণ রয়েছে। তার প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট জানায় ৭ বিচারপতির বেঞ্চে যদি মহিলাদের প্রবেশাধিকার নিেয় বিচার বিবেচনা করা হয় তাহলে মন্দিরের উপদেষ্টা কমিটিতে কী করে মহিলা থাকতে পারেন।

কেরল সরকারকে নির্দেশ
সুপ্রিম কোর্ট মন্দির উপদেষ্টা কমিটিতে মহিলা সদস্যেপ সংরক্ষণের থাকা নিয়ে যে প্রশ্ন তুলেছে তার প্রেক্ষিতে কেরল সরকার জানিয়েছে এটা শবরীমালা মন্দির কমিটির একটা উদার পদক্ষেপ মাত্র। তারপরেই কেরল সরকারকে শবরীমালা মন্দির নিয়ে বিশেষ আইন তৈরির নির্দেশ দিয়েছ সুপ্রিম কোর্ট। এবং ২০২০ সালের জানুয়ারি মাসের মধ্যে সেই আইন তৈরি করে শীর্ষ আদালতে পেশ করতে বলা হয়েছে।

শবরীমালায় নারীর প্রবেশে বাধা
এবারও শবরীমালার মন্দিরে প্রবেশ করতে পারলেন না মহিলারা। প্রথম যে দলটি মন্দিরে প্রবেশের চেষ্টা করেছিল তাঁদের অনেক আগেই ফিরিয়ে দেয় পুলিস। যদিও এই নিয়ে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের আরও স্বচ্ছতা দাবি করেছিল কেরল সরকার।












Click it and Unblock the Notifications