বিলকিস বানো মামলায় সময়ের আগেই রেহাই দোষীদের! বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের
Bilkis Bano Case: বিলকিস বানো মামলায় নয়া মোড়! এই মামলায় গত বছর সময়ের আগেই রেহাই পেয়ে যান ১১ জন দোষী। আর সেই মামলাতেই একেবারে চাঞ্চল্যকর মোড়। দোষীদের মুক্তির বিষয়ে গুজরাট সরকারের নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্ট আবারও একটি বিশেষ বেঞ্চ গঠন করতে সম্মত হয়েছে। সেই বেঞ্চেই এই সংক্রান্ত মামলার শুনানি হবে। গত মাসেই প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় পর্যবেক্ষণে জানিয়েছিলেন, এই মামলায় বিশেষ বেঞ্চ গঠনের প্রয়োজন আছে। আর সেই মতো নতুন বেঞ্চ গঠনে সহমত সুপ্রিম কোর্ট। এমনটাই প্রকাশিত খবরে জানা যাচ্ছে।

লাগাতার সুপ্রিম কোর্টে উল্লেখ
বিলকিস বানো'র উকিল শোভা গুপ্তা জানিয়েছেন, ইতিমধ্যে এই বিষয়ে চারবার উল্লেখ করা হয়েছে। তবে প্রাথমিক শুনানির জন্যে এখনও কোনও নোটিশ দেওয়া হয়নি। এই মামলাটি গত বছর ২০২২ সালের ৩০ নভেম্বর প্রথমবার উল্লেখ করা হয়। বিচারপতি অজয় রাস্তোগি এবং বেলা এন ত্রিবেদীর বেঞ্চে এই সংক্রান্ত মামলাটি তালিকাভুক্ত করা হয় বলে জানান শোভা গুপ্তা। যদিও পরবর্তীকালে বিচারপতি ত্রিবেদী ব্যক্তিগত কারণ দেখিয়ে নিজেকে এই মামলার শুনানি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন।

শেষমেশ আবেদনে সাড়া
এরপর এই মামলায় ফের একবার উল্লেখ করা হয় সুপ্রিম কোর্টে। আর তা করা হয় ১৪ ডিসেম্বর, ২০২২ সালে। এরপর বিষয়টি যদি চলতি বছরের ২ জানুয়ারি অস্থায়ীভাবে তালিকাভুক্ত হওয়ার কথা ছিল। গত ২০ জানুয়ারি ফের এই সংক্রান্ত মামলাটি নিয়ে আদালতে উল্লেখ করেন বিলকিস বানোর আইনজীবী। কিন্তু ২৪ জানুয়ারি এবং ৩১ জানুয়ারি কোনওঁ শুনানি হয়নি। এই অবস্থায় যদিও ৭ ফেব্রুয়ারি CJI অর্থাৎ প্রধান বিচারপতি এই সংক্রান্ত মামলার শুনানির জন্যে বিশেষ বেঞ্চ গঠনের কথা বলা হয়।

আসার আলো
বলে রাখা প্রয়োজন, ২০০২ সালে গোধরা কাণ্ডে বিলকিস বানোকে ধর্ষণ এবং তাঁর পরিবারের সদস্যদের নৃশংস ভাবে হত্যা করা হয়। সেই ঘটনায় দোষীদের ১৫ অগস্টের আগেই জেল থেকে ছেড়ে দেওয়া হয়। নির্দিষ্ট সময়ের আগেই তাঁদের ছাড়া হয়। যা নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়। যদিও বিলকিস বানোর রিভিউ পিটিশনও খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। একবার নয়, একাধিবার শীর্ষ আদালতের দরজায় ঠোকা মারেন বিলকিস বানো। যদিও শেষমেশ প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচুড় বিষয়টি যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখার পর বিশেষ বেঞ্চ গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। আর তাতে নতুন করে আশার আলো দেখতে শুরু করেছেন বিলকিস বানো।












Click it and Unblock the Notifications