The Kerala Story: পশ্চিমবঙ্গে কেন নিষিদ্ধ ছবি, সুপ্রিম কোর্টে গড়াল মামলা

কেরালা স্টোরি নিয়ে মমতা সরকারের সিদ্ধান্তে বিরোধিতায় এবার সুপ্রিম কোর্টে মামলা। পশ্চিমবঙ্গে গতকালই কেরালা স্টোরি ব্যান করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই বিজ্ঞপ্তি জারি করে সব সিনেমা হল কর্তৃপক্ষকে সেই নির্দেশিকা জানিয়ে দেওয়া হয়।

তারপরেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন নির্মাতারা। ছবির নির্মাতারা সুপ্রিম কোর্টে আর্জি জানিয়েছে কেন পশ্চিমবঙ্গে এই ছবি নিষিদ্ধ করা হল। পশ্চিমবঙ্গে দ্য কেরালা ছবির উপর থেকে নিষেধাজ্ঞা তোলার জন্য আদালতে আর্জি জানিয়েছেন নির্মাতারা। সেই সঙ্গে সুপ্রিম কোর্টে ছবির নির্মাতারা আর্জি জানিয়েছেন যে তামিলনাড়ুতে যেন সব থিয়েটারে বা সিনেমা হলে দ্য কেরালা স্টোরি দেখানোর সময় নিরাপত্তা দেওয়া হয়।

Kerala Story: পশ্চিমবঙ্গে কেন নিষিদ্ধ ছবি, সুপ্রিম কোর্টে গড়াল মামলা
Photo Credit: ছবি সৌ:পিটিআই ও ইউটিউব/ সানসাইন পিকচারস

সোমবার সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন যে কেরালা স্টোরি তৈরি করার নেপথ্যে গভীর চক্রান্ত রয়েছে। বিজেপি এবং বামেরা চক্রান্ত করে এই ছবি তৈরি করেছে। সেকারণেই এই ছবি রাজ্যে চলতে দেওয়া যাবে না। এতে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে পারে। সেই বিভেদ তৈরি করার জন্যই বিজেপি পরিকল্পনা করে এই ছবি তৈরি করেছে।

গতকালের মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই এই নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়ে গিয়েছে রাজ্যে। বিজেপি নেতা দিলীপ ঘোষ অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সত্যির মুখোমুখি হতে ভয় পান সেকারণেই তিনি কেরালা স্টোরির মত বাস্তব ঘটনার প্রেক্ষিতে তৈরি সিনেমাকে নিষিদ্ধ করছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও মুখ্যমন্ত্রী এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন।

Kerala Story: পশ্চিমবঙ্গে কেন নিষিদ্ধ ছবি, সুপ্রিম কোর্টে গড়াল মামলা

এই নিয়ে পশ্চিমবঙ্গে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা। মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই যেসব সিনেমা হলে দ্য েকরালা স্টোরি দেখানোর কথা ছিল সেখানে শো বাতিল করা হয়েছে। এই নিয়ে দর্শকদের মধ্যেও প্রবল ক্ষোভ দেখা গিয়েছে। শহরের একাদিক জায়গায় এই নিয়ে অশান্তি ছড়িয়েছে। বেলঘরিয়ায় দ্য কেরালা স্টোরি দেখতে না পেয়ে সিনেমা হলের সামনে বিক্ষোভ দেখায় দর্শকরা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি পর্যন্ত হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+