পেগসাস কাণ্ডে সুপ্রিম কমিটি! চাপে কেন্দ্রে, শীর্ষ আদালতের রায়কে স্বাগত জানাচ্ছে বিরোধীরা
পেগসাস কাণ্ডে সুপ্রিম কমিটি! চাপে কেন্দ্রে, শীর্ষ আদালতের রায়কে স্বাগত জানাচ্ছে বিরোধীরা
জল্পনা চলছিল বেশ কিছুদিন আগে থেকেই। এমনকী দেশের প্রধান বিচারপতি এন ভি রমনার কেন্দ্রের প্রতি লাগাতার বিষদগারের কারণেও বাড়ছিল চাপ। অবশেষে বুধবার বেলা গড়াতেই ক্রমশ স্পষ্ট হতে থাকে চিত্র টা। কেন্দ্রের ভূমিকায় রীতিমতো অসন্তোষ প্রকাশ করে বুধবারই পেগসাস কান্ডে বড় রায় দেয় সুপ্রিম কোর্ট।

স্বাগত জানাচ্ছে বিরোধীরা
শেষ পাওয়া খবর অনুযায়ী, পেগসাস কাণ্ডের তদন্ত করতে তিন সদস্যের কমিটি গড়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফে। এদিকে সুপ্রিম নির্দেশে কার্যত খুশির জোয়ার বিরোধী শিবিরে। এমনকী সব থেকে বেশি উচ্ছাস প্রকাশ করতে দেখা যায় কংগ্রেসকে। এমনকি টুইটও করেন কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা।

ফের বিজেপিকে তোপ কংগ্রেসের
পেগাসাস কান্ডে সুপ্রিম রায় নিয়ে সুরজেওয়ালা টুইট বার্তায় ব্রিটিশ লেখক জর্জ অরওয়েলসের ১৯৮৪ সাল লেখা একটি উপন্যাসের সঙ্গে খোদ মোদীর তুলনা টেনে দেন। আর তাতেই তিনি লেখেন, "সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। যে ভাবে পেগসাস স্পাইওয়ারের ভুল ব্যবহার করা হয়েছে তাতে প্রশ্নের মুখে পড়েছে জাতীয় নিরাপত্তা। সরকারি প্রোপাগান্ডার কাছে মুখ থুবড়ে পড়েছে দেশীয় স্বার্থ। অবশ্যই এই কাণ্ডের নিরপেক্ষ তদন্ত হওয়া উচিৎ।

কী বললেন ডেরেক
অন্যদিকে সুপ্রিম রায় শুনেই সাংবাদিক অরবিন্দ গানসেখরের টুইট রিটুইট করতে দেখা যায় তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েনকেও। ওই টুইটেই ওই বিশিষ্ট সাংবাদিক লেখেন, " তাহলে এবার আসল সত্যি সামনে আসছে। চলতি বছরের সংসদের বাদল অধিবেশনে তাহলে বিরোধীদের কারণে নয়, বরং মোদি সরকারের কারণেই অশান্তির সূত্রপাত। "

স্বাগত জানাচ্ছে বামেরাও
অন্যদিকে সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়েছেন সিপিএমের রাজ্যসভার সাংসদ জন ব্রিটাসও। প্রসঙ্গত উল্লেখ্য, দেশের শীর্ষস্থানীয় সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিশিষ্টদের ফোনে আড়ি পাতার ঘটনায় আদালতের নজরদারিতে তদন্তের আবেদন জানিয়েছিল এডিটর্স গিল্ড। এদিকে এই ঘটনায় মূল অভিযোগের তির ছিল বিজেপি শাসিত কেন্দ্রের দিকেই। তার ভিত্তিতেই চলছিল শুনানি।












Click it and Unblock the Notifications