অসমের শিবসাগর এলাকায় চাপা উত্তেজনা, ক্ষমা চাইলেন মারোয়াড়িরা
অসমের শিবসাগর এলাকায় উত্তেজনা ছড়িয়ে রয়েছে গত এক সপ্তাহ ধরে। ঘটনার সূত্রপাত এক কিশোরীর উপর নির্যাতনের পর থেকেই। অসমীয়া নন, এমন মানুষদের বিরুদ্ধে ক্ষোভ দেখা দিয়েছে।
নিষিদ্ধ জঙ্গি সংগঠন উলফা (আই) ও হুমকি দিচ্ছে। এই অবস্থায় পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন প্রশাসনের একটা অংশও। ওই এলাকার মারোয়াড়ি গোষ্ঠীর প্রতিনিধিরা ক্যাবিনেট মন্ত্রীর সঙ্গে উদ্ভুত পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। তাদের হাঁটু গেড়ে বসতেও দেখা যায়।

গত ১৩ আগস্ট এক কিশোরীর উপর নির্যাতন চালানো হয় বলে অভিযোগ। ১৭ বছরের এক নাবালিকার উপর নির্যাতন চালানো হয়েছে বলে অভিযোগ। আর সেই ঘটনায় দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। তারা মারোয়াড় সম্প্রদায়ভুক্ত ব্যবসায়ী হিসেবে পরিচিত। আর সেই থেকেই শুরু হয়েছে গণ্ডগোল৷ অসমীয়া নন, এই সম্প্রদায়ভুক্তদের উপর চাপ তৈরি হয়েছে।
৩০ টি অসমিয়া জাতীয়তাবাদী সংগঠন প্রতিবাদ শুরু করেছে। সোমবার অসমীয়া নন, এমন ব্যবসায়ীদের জোর করে বন্ধ করিয়ে দেওয়া হয়। এই অবস্থায় রাজ্যের মন্ত্রিপরিষদ মন্ত্রী রণোজ পেগু আলোচনায় বসেন।অসমীয়া জাতীয়তাবাদী গোষ্ঠীর পাশাপাশি মারোয়াড়ি গোষ্ঠীর প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
বৈঠকে মারোয়াড়ি গোষ্ঠীর প্রতিনিধিরা হাঁটু মুড়ে ক্ষমা চান। এমনটাই দাবি ছিল বিক্ষোভকারীদের। অসমীয়া জাতীয়তাবাদী সংগঠন তিনটি মূল দাবি উত্থাপন করেছিল। বিনোদ আগরওয়াল জানান, মিটিংয়ে উপস্থিত প্রতিনিধিরা ক্ষমা চেয়েছেন। গোষ্ঠীর শর্তাবলী মেনে নেওয়া হয়েছে।
এই ধরনের ঘটনা আর ঘটবে না। সেই কথাও বলা হয়েছে তাদের পক্ষ থেকে। ওই কিশোরীর পরিবারকে দুই লক্ষ টাকা ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হবে। এই কথাও জানানো হয়েছে। এছাড়াও মারোয়াড়িদের বেশিরভাগ কর্মী অসমিয়া। সেই কথাও জানানো হয়েছে।
শিবসাগরের বিধায়ক অখিল গগৈ প্রশ্ন তুলেছেন, অসমে যদি অসমীয়ারা নিরাপদ না থাকে, তবে তারা কোথায় থাকবে? তিনি এই প্রতিবাদকে সমর্থন করেছেন। অখিল গগৈ আঞ্চলিক দল রায়জোর দোলের নেতা এবং রাজ্যের বিরোধী জোটের অংশ। বিধানসভা অধিবেশনে তিনি এই প্রসঙ্গ তুলবেন বলে জানিয়েছেন।
এই প্রতিবাদের অন্যতম মুখ হলেন শ্রিংখাল চালিহা। তিনি বীর লাচিত সেনা নামক একটি উগ্র অসমিয়া জাতীয়তাবাদী গোষ্ঠীর নেতা। রাজনৈতিকভাবে ওই এলাকায় এখন যথেষ্ঠ চাপা উত্তেজনা আছে। রবিবার গৌহাটির বিজেপি নেতা গৌরব সোমানি, চালিহার বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের করেছেন।












Click it and Unblock the Notifications